আয়োজকের কোটি টাকার প্রস্তাব ‘লুফে’ নিলেন মালাইকা
মালাইকা আরোরা। বর্তমানে তিনি আলোচনায় রয়েছেন অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে। আর এটি শুরু আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরেই। তবে খুব শিগরিই যে মালাইবা এবং অজুর্ন বিয়ের পিঁড়িতে বসছেন এ খবর নিশ্চিত।
তবে নিজের প্রেমের সম্পর্ক ছাড়া এবার আবারো আলোচনায় আসছেন নায়িকা। আর সেটা হলো প্রতি বছরই ‘থার্টি ফার্ষ্ট নাইটে’র পারিশ্রমিক নিয়ে।
প্রতিবছরের মতো এবারো ‘থার্টি ফার্ষ্ট নাইটে’ পারফর্ম করার জন্য আঁকাশছোঁয়া পারিশ্রমিক নিচ্ছেন মালাইকা। এবার ভারতের একটি শীর্ষ আয়োজক প্রতিষ্ঠান মালাইকাকে প্রস্তাব করেন পাঁচ তারকা হোটেলে রাতে ২০ মিনিটের একটি পারফরমেন্সের জন্য। অবাক করার বিষয় হলো এ ২০ মিনিটের জন্য মালাইকা হাঁকিয়েছেন ২ কোটি রুপি।
বিষয়টি অবাক করার মত হলেও সত্যি। কারণ এর আগে এত পারিশ্রমিক থার্টি ফার্স্টের অনুষ্ঠানের জন্য কখনই হাঁকাননি মালাইকা। তবে এবার ২০ মিনিটে ৭ টি গানে পারফরমেন্সের জন্য এই সম্মানি চেয়েছেন তিনি।
তবে এখনো আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়নি মালাইকার। জানা গেছে এবার বেশ কিছু অনুষ্ঠানে পারফর্মের প্রস্তাব রয়েছে মালাইকার। আর তার মধ্যে থেকে কেবল একটি অনুষ্ঠানেই পারফর্ম করতে চাইছেন তিনি। আর তার জন্যই এমন আঁকাশছোঁয়া পারিশ্রমিক চেয়েছেন মালাইকা।
ডেইলি বাংলাদেশ/টিএএস