ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অক্ষয়ের স্কাই ফোর্সের ঝলকে মুগ্ধ বলিউড প্রেমীরা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৩, ৬ জানুয়ারি ২০২৫
অক্ষয়ের স্কাই ফোর্সের ঝলকে মুগ্ধ বলিউড প্রেমীরা
স্কাই ফোর্স সিনেমার পোস্টার

প্রকাশ পেল অক্ষয় কুমার অভিনীত সিনেমা স্কাই ফোর্স-এর ট্রেলার। ট্রেলারে দেখা গেছে নীল আকাশে যুদ্ধ বিমান নিয়ে দুর্দান্ত কিছু অ্যাকশন শট। এতে অক্ষয় কুমারের উপস্থিতি নজর কেড়েছে দর্শকের। দেশপ্রেম এবং অ্যাকশনের মিশেল এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে এ বছর।

সন্দীপ কেওলানি ও অভিষেক কাপুরের পরিচালনায় নির্মিত এ সিনেমাটি ভারতের প্রথম এবং সবচেয়ে বিধ্বংসী এয়ারস্ট্রাইকভিত্তিক চলচ্চিত্র হতে চলেছে।

এতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করবেন সারা আলী খান, যাকে দেখা যাবে সম্পূর্ণ এক ভিন্ন চরিত্রে। এছাড়া, এই সিনেমার মাধ্যমে অভিনেতা বীর পাহাড়িয়ারও সিনেমা জগতে অভিষেক ঘটছে।

Advertisement

‘স্কাই ফোর্স’-এ আরো অভিনয় করেছেন নিমরৎ কৌর ও শারদ কেলকারের মতো প্রতিভাবান তারকারা। সিনেমাটি ভারতের সশস্ত্রবাহিনীর বীর যোদ্ধাদের সম্মানে নির্মিত হয়েছে ।

এ বিষয়ে ম্যাডক ফিল্মসের প্রতিষ্ঠাতা দিনেশ ভাইজান বলেন, এটি আমাদের জাতির ইতিহাসের এক অজানা অধ্যায়ের গল্প, যা ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমার মাধ্যমে।’

তবে এ সিনেমার মাধ্যমে অক্ষয় তার ক্যারিয়ারের ফ্লপ অধ্যায়ের ইতি টেনে আবারো হিট ছবির দিকে প্রত্যাবর্তন করবেন বলে মনে করছেন সিনে-বিশ্লেষকরা।

সূত্র: বলিউড হাঙ্গামা

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!