ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ভারতীয় নাগরিকত্ব পেলেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৮, ১৫ আগস্ট ২০২৩
ভারতীয় নাগরিকত্ব পেলেন অক্ষয় কুমার
অভিনেত্রী অক্ষয় কুমার

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। কানাডার নাগরিকত্ব ছেড়ে অবশেষে ভারতীয় নাগরিকত্ব পেলেন তিনি। নিজেকে জাতীয়তাবাদী দেশভক্ত দাবি করলেও এতদিন ভারতের নাগরিকত্বই ছিল না তার। এই নিয়ে গত কয়েক বছর ধরেই সমালোচকদের তীব্র কটাক্ষের মুখে পড়েন অক্ষয়। 

অবশেষে মঙ্গলবার (১৫ আগস্ট) স্বাধীনতা দিবসে সমালোচকদের মুখ বন্ধ করতে টুইটারে নাগরিকত্ব পাওয়ার কাগজপত্র টুইট করেছেন অক্ষয়। তারপর লিখেছেন, ‘দিল আর সিটিজেনশিপ দুটোই এখন হিন্দুস্তানি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। জয় হিন্দ।’

ভারতের নাগরিকত্বের প্রশ্নে অক্ষয়ের সমালোচনা তীব্র হলে তার পক্ষ থেকে কিছুদিন আগে জানানো হয়, কোভিডের সময়ই তিনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু কোভিডের কারণে আড়াই বছর সময় নষ্ট হয়। 

Advertisement

তিনি আরও বলেছিলেন, ‘পাসপোর্ট না থাকলেও আমি কোনো অংশে কম ভারতীয় নই।’

এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানিয়েছিলেন, বলিউডে ১৯৯০ এর দশকে তার অভিনীত একের পর এক সিনেমা ফ্লপ তকমা পাচ্ছিল। তখন বন্ধুদের পরামর্শে দেশ ছেড়ে কানাডায় বসবাসের সিদ্ধান্ত নিয়েছিলেন অক্ষয়। কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করেন। কিন্তু এরপরই ভক্তদের ভালোবাসায় পরপর হিট সিনেমা দিয়ে সাফল্যের শিখরে ওঠেন অক্ষয়। ২০১১ সালে কানাডা তাকে সে দেশের নাগরিকত্ব দেয়। তারপরই শুরু হয় বিতর্ক।

অক্ষয়কে বিদ্রুপ করে বারবার বলা হতো, তিনি ভারতীয় নন, ভারতের নাগরিক নন। বিশেষ করে নরেন্দ্র মোদির সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণে এই প্রশ্ন বারবার উঠতে থাকে। সমালোচকরা বলেন, অক্ষয় এত বড় জাতীয়তাবাদী যে তার ভারতীয় নাগরিকত্ব ও পাসপোর্টই নেই। এমন অবস্থায় আবার ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেন অক্ষয়। স্বাধীনতা দিবসের আগেই হাতে পেয়ে যান পাসপোর্ট। 

ভারতের পাঞ্জাবে জন্ম নেওয়া অক্ষয়ের বাবা ওম ভাটিয়া ছিলেন ভারতীয় আর্মি অফিসার। পড়াশোনা বেশি ভালো লাগেনি এই অভিনেতার। ভালো লাগত স্পোর্টস, বিশেষ করে তায়কোন্ডুতে ব্যাপক আগ্রহ অক্ষয়ের। থাইল্যান্ডের ব্যাংককে গিয়ে মার্শাল আর্ট শেখেন। পরে কলকাতায় একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করেছেন। ঢাকায় একটি হোটেলে শেফের কাজও করেছেন। শেষে মুম্বাইয়ে মার্শাল আর্ট শেখানোর সময় তিনি পরিচালক-প্রযোজকদের নজরে পড়েন।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!