ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আইসিইউতে মুশফিক ফারহান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৮, ৪ জানুয়ারি ২০২৫
আইসিইউতে মুশফিক ফারহান 
ফাইল ছবি

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মুশফিক আর ফারহান।

শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতে তাকে আইসিউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয় বলে জানা গেছে।

একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ফারহান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে দ্রুত আইসিউতে নেওয়া হয়।

Advertisement

হাসপাতাল সূত্র বলছে, অভিনেতা মুশফিক আর ফারহান জ্বর ও শরীর ব্যাথা নিয়ে এসেছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

আজ এই অভিনেতার নাটকের শুটিং ছিল। সেই শুটিং বাতিল করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!