ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

থানা থেকে হাসপাতালে আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:১৯, ১৩ ডিসেম্বর ২০২৪
থানা থেকে হাসপাতালে আল্লু অর্জুন
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবারই তাকে আটক করে হায়দরাবাদের চিক্করপল্লী থানায় নেওয়া হয়েছে।

গত ৪ ডিসেম্বর হায়দেরাবাদে ‘পুষ্পা টু’ প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েক জন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। এই ঘটনাতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

ইন্ডিয়া টুডে এক লাইভ প্রতিবেদনে জানা যায়, চিক্করপল্লী থানায় বর্তমানে অবস্থান করছেন আল্লু অর্জুন; সেখানে বিবৃতি রেকর্ড করা হচ্ছে। থানায় জবানবন্দি রেকর্ড করার পর আল্লু অর্জুনকে মেডিকেল চেকআপের জন্য ওসমানিয়া হাসপাতালে স্থানান্তর করা হবে। থানায় উপস্থিত আছেন অভিনেতার বাবা আল্লু অরবিন্দ এবং ভাই আল্লু সিরিশ। এই কেসে আল্লু অর্জুনের দেহরক্ষীকেও গ্রেফতার দেখিয়েছে পুলিশ। 

Advertisement

জানা যায়, পুলিশ হেফাজতে নেওয়ার কিছুক্ষণ পরই সোমবার পর্যন্ত তার গ্রেফতার স্থগিত রাখতে একটি আবেদন করেছেন আল্লু অর্জুন; আদালতে সেটার শুনানি হবে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!