ভোটের প্রচারে র্যালির মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দিন কয়েক আগেই পায়ে গুলি লাগার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই রেশ কাটতে না কাটতেই আবারও অসুস্থ হয়েছেন। এই খবরে উদ্বেগ প্রকাশ করেছেন গোবিন্দার ভক্ত-অনুরাগীরা।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ভোটের প্রচারের সময় বুকে ব্যথা অনুভব করেন গোবিন্দা। সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে মুম্বাই নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি করা হয়।
.png)
প্রতিবেদনে আরও বলা হয়, অতিরিক্ত হাঁটার কারণেই বুকে ও পায়ে ব্যথা অনুভব করেন গোবিন্দা। অভিনেতার এক কাছের বন্ধুও এই বিষয়টা নিশ্চিত করেছেন।
সেই সঙ্গে ভক্তদের উদ্দেশে জানিয়েছেন, এখন গোবিন্দা ভালো আছেন। আগের থেকে সুস্থ আছেন। ভয়ের কোনও কারণ নেই। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।