ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মুম্বাইয়ে শাকিব খানের শুটিং সেটে বলিউড নির্মাতা মহেশ ভাট

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮:২৪, ২৬ অক্টোবর ২০২৪
মুম্বাইয়ে শাকিব খানের শুটিং সেটে বলিউড নির্মাতা মহেশ ভাট
ছবি: সংগৃহীত

মুম্বাইয়ে চলছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘বরবাদ’-এর শুটিং। আর এই শুটিং সেটে হঠাৎ দেখা মিললো বলিউডের জনপ্রিয় পরিচালক, প্রযোজক মহেশ ভাটকে। এছাড়াও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের বাবা মহেশ ভাট।

জানা যায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর)  বিকেলে মুম্বাইয়ের একটি স্টুডিওতে শাকিব খানের শুটিং চলাকালে মহেশ ভাট গিয়েছিলেন। মহেশ ভাটের সঙ্গে ‘বরবাদ’ এর পরিচালক মেহেদী হাসান হৃদয়ের দেখা হয়, কথাও হয়। বরবাদ নির্মাতা নিজেই এই খবর জানিয়েছেন।

মেহেদী হাসান হৃদয় তার ফেসবুকে মহেশ ভাটের সঙ্গে একটি ছবি তুলে পোস্ট করেছেন। দেখা যায়, হৃদয়কে জড়িয়ে তার গালে চুমু দিচ্ছেন মহেশ ভাট। পাশে দেখা যায় শুটিং ইউনিউটের অনেককে। ছবিটি পোস্ট করে পরিচালক হৃদয় মহেশ ভাটকে ধন্যবাদ জানান।

Advertisement

সন্ধ্যায় ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শাকিব খানের শুটিংয়ে মহেশ ভাটের উপস্থিতি দেখে অনেকে বিস্মিত হয়েছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, শাকিবকে বলিউডের মেইনস্ট্রিমে দেখার অপেক্ষা বোধহয় ফুরালো। সে সময় শুটিং সেটে ছিলেন শাকিব খানও। জানা যায় এদিন সেটে তার সঙ্গেও মহেশ ভাট দীর্ঘক্ষণ আলাপ করেন। তবে নায়কের সঙ্গে কি কথা হয় সে বিষয়ে জানা যায়নি।

শাকিব খান এখন তার নতুন সিনেমা ‘বরবাদ’ নিয়েই ব্যস্ত সময় পার করছেন। নির্মাতা জানান ভায়োলেন্স অ্যাকশন ও রোম্যান্টিক ধাঁচের সিনেমা এটি। এই সিনেমাটির বেশিরভাগ শুটিং হবে মুম্বাইয়ে। পশ্চিমবাংলার অভিনেতা যীশু সেনগুপ্তও আছেন এই সিনেমায়। এতে শাকিব খানের নায়িকা থাকছেন ইধিকা পাল। আরো আছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক শিল্পীরা। জানা যায়, আগামী বছর যে কোনো উৎসব কেন্দ্র করেই মুক্তি পাবে ‘বরবাদ’।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!