এরপর থেকেই পূজার ছবিগুলো নিয়ে বেশ চর্চা চলছে। তার লাস্যময়ী রূপ যেমন আলোড়িত করছে নেটাগরিকদের। পাশাপাশি তাদের সন্দেহ প্লস্টিক সার্জারি করিয়েছেন নায়িকা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
তার কথায়, ফেসবুকে মানুষের মন্তব্য দেখে আমি অবাক হয়েছি। আমি সার্জারি করিনি। কারণ, জেনেবুঝে কেন আমি নিজের ক্ষতি করব। এ কাজ কোনো দিনই করতে চাই না আমি।
.png)
এরপর বলেন, দিন, মাস, বছর যাচ্ছে, আমার চেহারার পরিবর্তন আসছে। ছোটবেলায় আমার ভরাট মুখমণ্ডল ছিল, এখন তো আর থাকবে না সেটি। ১৬-১৭ বছর বয়সে আমার চেহারায় বালিকা বালিকা যে ব্যাপারটা ছিল, এখন তো আর সেটি থাকার কথা নয়।