ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নতুন লুকে শাহরুখ খান, যে কারণে মাথায় ক্যাপ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২:১৬, ১১ সেপ্টেম্বর ২০২৪
নতুন লুকে শাহরুখ খান, যে কারণে মাথায় ক্যাপ
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা শাহরুখ খান সম্প্রতি চুলের স্টাইল পরিবর্তন করে আলোচনায় এসেছেন। বেশিরভাগ সময় লম্বা চুলে দেখা যায় এই অভিনেতাকে। তবে এবার চুলের স্টাইল বদলে ফেললেন অভিনেতা। আইফার প্রেস কনফারেন্সে দেখা দিলেন নতুন লুকে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, আইফা অ্যাওয়ার্ডসের জন্য মঙ্গলবার মুম্বাইয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ছোট চুলে ধরা দিলেন শাহরুখ। শুধু তাই নয়, মাথা ঢেকে রেখেছিলেন ক্যাপে। ডি’ইয়াভোল লাক্সারি কালেক্টিভ ব্র্যান্ডের একটি কালো ক্যাপ পরেছিলেন তিনি।

শাহরুখের এই নতুন লুক দেখে জল্পনা ছড়িয়েছে ‘কিং’ সিনেমার জন্যেই হয়তো এই লুক তার। নেটিজেনরা বলছেন, নতুন লুকে বয়স কমিয়েছেন কিং খান। এই অনুষ্ঠানে শাহরুখ খানকে অল ব্ল্যাক লুকে দেখা গেছে।

Advertisement

ইভেন্টের একটি ভিডিওতে শাহরুখকে অনুষ্ঠানে আসতে এবং সামনের সারির আসনের দিকে এগিয়ে যেতে দেখা গেছে। অনুষ্ঠানে উপস্থিত রাণা ডাগ্গুবতীকে জড়িয়ে ধরেন তিনি। সেই অনুষ্ঠানে করণ জোহরকেও দেখা গেছে। করণ এবং শাহরুখ দুজনেই মঞ্চে উঠে সাংবাদিকদের মুখোমুখি হন।

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (আইফা) ২০২৪-এর ২৪তম আসর বসতে চলেছে আবুধাবিতে। ২৭ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত, তিন দিনব্যাপী চলবে আইফা ২০২৪। শাহরুখ ও করণের সঙ্গে এই অনুষ্ঠান সহ-সঞ্চালনা করবেন ভিকি কৌশল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!