সিনেমাটি নিয়ে দীঘি জানিয়েছিলেন, এই ছবির গল্প অসাধারণ। প্রথমবার শুনেই পছন্দ করার মতো। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পেরে আমারও ভালো লাগছে।
‘তবে দীঘির এই ভালোলাগার আবেশ দীর্ঘ হয়নি। সিনেমাটি ঈদে মুক্তি না পাওয়া কিছুটা মন খারাপ ছিল তারও। দীঘি এবার জানালেন সিনেমাটির শুটিং ও ডাবিংয়ের কাজ শেষ। এখন কেবল মুক্তির জন্য অপেক্ষা।
.png)
অভিনেত্রীর ভাষ্য, কয়েকটি সিকোয়েন্স ও একটি গানের শুটিং বাকি ছিল আমার। দেশ অস্থিতিশীল হওয়ার ঠিক আগের দিন আল্লাহর রহমতে গানটিরও শুটিং শেষ হয়। তার আগে ডাবিংয়েও কাজ শেষ করি। যতদূর জানি আগামী দু-এক মাসের মধ্যেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রযোজকদের।
এদিকে দীঘি অভিনীত ‘থার্টিসিক্স টোয়েন্টিফোর থার্টিসিক্স’-নামে একটি ওয়েব ফিল্ম মুক্তির কথা শোনা যাচ্ছিল চরকিতে। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ও চলমান কারফিউর কারণে সেটিরও মুক্তি পেছায় চরকি কর্তৃপক্ষ। নতুন মুক্তির তারিখ কবে, সেটাও ঠিকঠাক জানেন না দীঘি। তবে অবস্থা স্বাভাবিক হলেই এটি মুক্তি পাবে বলে তাঁর ধারণা। রিয়াজুর রহমানের পরিচালনায় এ ওয়েব ফিল্মে দীঘি অভিনয় করেছেন প্রিয়ন্তীর চরিত্রে।