ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আম্বানির অনুষ্ঠানে সারার পাকিস্তানি ডিজাইনারের পোশাক, নিন্দার ঝড়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯, ১৫ জুলাই ২০২৪
আম্বানির অনুষ্ঠানে সারার পাকিস্তানি ডিজাইনারের পোশাক, নিন্দার ঝড়
ফাইল ছবি

আম্বানির জলসা মানেই তারকাদের ‘ফ্যাশন প্যারেড’। কোন তারকা কোন ফ্যাশন ডিজাইনারের পোশাকে সেজে এলেন, লাল গালিচায় সেসব মুহূর্ত ক্যামেরাবন্দি করতে হুড়োহুড়ি পড়ে যায় ফটোশিকারিদের। সাইফ-কারিনা অনন্ত-রাধিকার বিয়ে মিস করলেও পৌঁছে গিয়েছিলেন বলিউডের নবাব পরিবারের দুই স্টারকিড সারা আলি খান এবং ইব্রাহিম আলি। বিয়ের অনুষ্ঠান, বধূবরণ থেকে ভাইরালও হয়েছে ভাইবোনের লুক। আর সেসব ছবি ভাইরাল হতেই বিপত্তি! কারণ সারা সেজেছিলেন পাকিস্তানি ফ্যাশন ডিজাইনারের পোশাকে।

স্টারকিডরা বরাবরই লাইমলাইটে থাকেন। সে বলিউড হোক বা টালিউড। সেলেব্রিটি হওয়াটা কি আর কম পরিশ্রমের। চারিদিকে হাজারও ক্যামেরা। পাপারাজিদের চেঁচামেচি, ছোটাছুটি, সব সময়েই প্রচারের আলোয়। কাজেই তটস্থ থাকতে হয় সর্বক্ষণ। পান থেকে চুন খসলেই হল। নেটিজেনদের রোষানলে পড়া শুধু মুহূর্তের অপেক্ষা। এবার আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে দু’দিনই পাকিস্তানি পোশাকশিল্পী ইকবাল হুসেইনের পোশাকে সেজে কটাক্ষের শিকার সারা আলি খান।

আসলে পাকশিল্পীর পোশাক পরার জন্য যতটা না কটু কথার সম্মুখীন হতে হয়েছে নবাবকন্যাকে, তার থেকেও বেশি কেন সাজপোশাকের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করা সত্ত্বেও ওই ডিজাইনারকে ক্রেডিট দেননি অভিনেত্রী, সেই নিয়েই প্রতিবেশী দেশে নিন্দার ঝড়। ভারতীয় নেটপাড়া বলছে, ‘আমাদের দেশে কি ডিজাইনার কম পড়িয়াছিল?’ আবার পাকিস্তানের একাংশের কটাক্ষ, ‘এদেশের ফ্যাশন ডিজাইনারের পোশাক যখন পরেছেন, তখন ক্রেডিট দেওয়ার মতো বুকের পাটা নেই আপনার?’

Advertisement

সবমিলিয়ে বেজায় রোষানলের মুখে পড়েছেন অভিনেত্রী। কেন সারা পাকশিল্পীকে ট্যাগ করেননি তার পোস্টে? সেই নিয়েই বেজায় চটেছে পাকিস্তান। অনেকে আবার সারার পোস্টে ইকবালকে ট্যাগ করে আর্জি জানিয়েছেন, তিনি যেন এই বিষয়ে মুখ খোলেন। যদিও চারদিকে নিন্দার ঝড় উঠলেও সারা আলি খান কিন্তু ‘স্পিকটি নট’!

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!