বুধবার (১৫ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়েছে। নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় এ রিট করেন।
এই মুহূর্তে নিপুণ যুক্তরাষ্ট্রে আছেন। নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসে ফ্লাই করার আগ মুহূর্তে তিনি গণমাধ্যমকে জানালেন, ‘হ্যাঁ এই রিট আমি করেছি। অর্থাৎ আমার পক্ষ থেকেই করা হয়েছে। এখানে এই মুহূর্তে ভোর ৫ টা বাজে। আমি নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে ফ্লাই করবো। বিস্তারিত পরে কথা জানাব।’
.png)
রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।