ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

পরীমনির টাকার উৎস কী?

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৬, ৩ এপ্রিল ২০২৪
পরীমনির টাকার উৎস কী?
ফাইল ছবি

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমনি। এখন পুত্র রাজ্যকে নিয়েই তার জীবন। পাশাপাশি ক্যারিয়ারেও মনযোগ দিয়েছেন। মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে ফিরেছেন। ইতিমধ্যে যুক্ত হয়েছেন একাধিক সিনেমায়। গিয়েছেন কলকাতায়।

সেখানে বিভিন্ন সাক্ষাৎকার দিচ্ছেন। এরইমাঝে নেটিজেনরা জানতে চাইছেন পরীমনির টাকার উৎস। এ বিষয়ে পরীমনি পূর্বে মিডিয়াতেও এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। সেসময় কী বলেছিলেন এই অভিনেত্রী?

এক সাক্ষাৎকারে পরী জানিয়েছেন, তার এত টাকা আয়ের উৎস কোথায়। গত বছরের শেষভাগে এক সাক্ষাৎকারে পরী বলেছেন, তার অবর্তমানে তাকে নিয়ে অনেকেই নিজের ইচ্ছামতো বায়োগ্রাফি বানান। যেমন, পরীর তিন-চারটা বিয়ে কিংবা পরীর দুটি বাচ্চা আছে ইত্যাদি।

Advertisement

পরী আরও বলেন, যখন ওই মানুষদের সামনে আমি দাঁড়াব, তখন কী হবে জানি না। একই ইন্ডাস্ট্রিতে থাকি, যারা কনটেন্টগুলো বানান তাদের সঙ্গে কোনো না কোনোভাবে দেখা হবেই। তবে তাদের এমন মিথ্যাচার কীভাবে আমার কাছে হ্যান্ডেল করবে তাতে যেন তারা প্রস্তুত থাকেন।

সাক্ষাৎকারের এক পর্যায়ে পরীকে জিজ্ঞাসা করা হয়, এত টাকা তিনি কোথায় পান? পরীর ঝটপট উত্তর, ‘বঙ্গো দেয়।’

বঙ্গোকে দেওয়া পরীর ওই সাক্ষাৎকারের ভিডিও থেকে আরও জানা যায়, খুব শিগগিরই একজনকে পেটানোর প্ল্যান করেছেন তিনি। এ ছাড়া জীবনে অনেককেই পিটিয়েছেন তিনি- মিডিয়ায় সে কথাও স্বীকার করেছেন অভিনেত্রী।

নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করা বঙ্গোকে দেওয়া ওই বিশেষ সাক্ষাৎকারে আরও জানতে চাওয়া হয়, কাকে পে’টবেন? উত্তরে বলেন, নাম বললে সে সতর্ক হয়ে যাবে। তাই এখনই নাম বলতে চাচ্ছি না। তাছাড়া মার খাওয়ার পর তার নাম এমননিতেই সবাই জানতে পারবে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!