ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

হাসপাতালে মারা গেলেন অভিনেত্রী ও সংবাদ পাঠিকা আভেরী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:৪২, ২ এপ্রিল ২০২৪
হাসপাতালে মারা গেলেন অভিনেত্রী ও সংবাদ পাঠিকা আভেরী
ছবি: সংগৃহীত

শারীরিক অসুস্থতার অবনতি হওয়ার কারণে গত ১২ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন থিয়েটারকর্মী, টালিউড অভিনেত্রী ও এক সময়ের দূরদর্শনের সংবাদ পাঠিকা আভেরী চৌরে। সোমবার (১ এপ্রিল) মৃত্যু হয়েছে তার।

মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ও বিদীপ্তা চক্রবর্তী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, অভিনেত্রী বিদীপ্তা সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সমুখে শান্তি পারাবার...। কিছুতেই এ মেনে নেয়া যায় না। কত স্মৃতি ঝুমদি। তবু ভালো থেকো। খুব খুব মনে পড়বে তোমায়...।’

Advertisement

জনপ্রিয় উপস্থাপিকা শিল্পী চৈতালী দাশগুপ্ত লিখেছেন, ‘বহু স্মৃতি বহু ছবি আছে ওর সঙ্গে। তবে এই দুটোই আভেরীর সঙ্গে আমাদের দু’জনের শেষ ছবি, ডিসেম্বর ২০২৩।’ আর অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সোশ্যালে লিখেছেন, ‘আভেরীদি...।’

অভিনেত্রী আভেরী একজন সংবাদ পাঠিকাও ছিলেন। তার কণ্ঠের অগণিত ভক্ত রয়েছে এখনো। আবার মঞ্চেও বেশ দাঁপিয়ে বেরিয়েছেন তিনি। এমন গুণী মানুষের মৃত্যুতে ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য সহকর্মীদের।

প্রসঙ্গত, ২০২২ সালে তেরোজন সংগীতশিল্পী, সাতজন ধ্রুপদী নৃত্যশিল্পী ও দু’জন কথক নারী যোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন। নৃত্য থিয়েটার প্রযোজনা ওয়ারিয়র উইমেন অব ভারত’র মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তারা। কথক রশ্মি বৈদ্যলিঙ্গম ও আভেরী চৌরে বিভিন্ন নারী যোদ্ধাদের গল্পকে মঞ্চে জীবন্ত করে তুলেছিলেন।

অভিনেত্রী আভেরী নারীর স্বাধীনতা, অধিকার ও এগিয়ে যাওয়ার অদম্য লড়াইয়ের নানা মুহূর্ত উপস্থাপন করেছেন মঞ্চে। তার সুনিপুণ উপস্থাপনার সাক্ষী ছিল দর্শকরা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!