ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ইফতার পার্টিগুলো পছন্দ করি: শর্মী ইসলাম

মোহাম্মদ তারেক
প্রকাশিত: ১৩:০২, ১১ মার্চ ২০২৪
ইফতার পার্টিগুলো পছন্দ করি: শর্মী ইসলাম
শর্মী ইসলাম। ছবি: ডেইলি বাংলাদেশ

নবীন অভিনেত্রী ও মডেল শর্মী ইসলাম। শোবিজের বিভিন্ন শাখায় কাজ করছেন। অভিনয় করছেন মুরাদ পারভেজের দীর্ঘ ধারাবাহিক ‘স্মৃতির আল্পনা আঁকি’– তে। ঈদের নাটকের শুটিংও শুরু করেছেন। চলছে ফটোশুট। সকাল সকাল আলাপ হলো সুন্দরী শর্মীর সঙ্গে।

রাত পেরুলেই সিয়াম সাধনার মাস রমজান শুরু। এ মাস নিয়ে সবার নানারকম পরিকল্পনা থাকে। শর্মীর কাছে জানতে চাইলে বললেন, রমজান মাসে ইফতার পার্টিগুলো উপভোগ করি। কাজের ফাঁকে সহকর্মীদের সঙ্গে ইফতার করতে ভালো লাগে। আম্মু ইফতার বানানোর সময় তাকে সহযোগিতা করি। গত বছর ন্যুডলসের একটি আইটেম বানিয়েছিলাম পাকোড়ার মতো। এর বাইরে বেগুনি, চপ এসব তৈরী করি।

তিনি যোগ করে আরও বলেন, আমার কাছে মনে হয় ছোলা বাদে ইফতার পরিপূর্ণ হয় না। ট্র্যাডিশনাল ইফতার আইটেম– বেগুনি, চপ এসবই আমার পছন্দ। রোজার মাসে ফাস্ট ফুড দিয়ে ইফতার পছন্দ নয়। কারণ এসব সারা বছরই খাওয়া হয়।

Advertisement

শর্মী বাসায় ইফতার করতে পছন্দ করেন। সে বিষয়ে বলেন, আমি সবসময় বাসায় ইফতার– সেহরি করতে পছন্দ করি। মাঝে কয়েকদিন বাইরে খাওয়া হয়। কিন্তু তৃপ্তি পাই বাসায় সবার সঙ্গে ইফতার ও সেহরি করতে।

ঈদ প্রসঙ্গে শর্মী বললেন, ঈদ পরিবারের সঙ্গেই কাটে। কয়েক রোজা পরেই শুরু হয় ঈদের শপিং। জামার সঙ্গে ম্যাচিং করে জুতোসহ অন্যান্য আনুষঙ্গিক জিনিস কেনা হয়। আম্মু বলে আমি ছোট রয়ে গেছি। অন্যদের জন্যও শপিং করি। আনন্দ পাই পছন্দের মানুষদের জন্য কেনাকাটা করে।

প্রসঙ্গত, শর্মী রুলিন রহমানের ধারাবাহিক ‘মায়ার বাঁধন’ ও অভিনেতা সজলের বিপরীতে আশীষ পালের একক নাটক ‘প্রতিশোধ’ এর শুটিং শেষ করেছেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!