ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

টাকার জন্য এ কী করলেন মালাইকা!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৪, ২২ জুলাই ২০১৮
টাকার জন্য এ কী করলেন মালাইকা!

মালাইকা অরোরা। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল তার। আয়োজকেরা সকল ব্যবস্থা করে ফেললেও শেষ পর্যন্ত সেই ইভেন্টে যাননি অভিনেত্রী। আর এ নিয়ে বেশ কিছুটা হইচইও শুরু হয়।

জানা যায়, ১৫ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত সেই ইভেন্টে থাকবেন মালাইকা। তবে সেই ইভেন্টে হাজির হওয়ার আগে সকল প্রাপ্য মালাইকাকে মিটিয়ে দেয়ার কথা ছিল আয়োজকদের। কিন্তু কথা অনুযায়ী কাজ হয়নি।

বিষয়টির আঁচ পেয়েই অস্ট্রেলিয়ার সেই ইভেন্টে যেতে বেঁকে বসেন মালাইকা। ফলে ভিক্টোরিয়ার সেই ফ্যাশন শো বাতিল করে দেয়া হয়। এ বিষয়ে আয়োজকদের জিজ্ঞাসা করা হলে তারা জানান, বেশ কিছু কারণে সেই শো বাতিল করা হয়েছে। 

অন্যদিকে মালাইকা অরোরাও বিষয়টিকে অস্বীকার করেননি। তিনি বলেন, কিছু ভুল বোঝাবুঝির জন্য শো বাতিল করা হয়েছে। পরে আবার সময় সুযোগ বুঝে শো-এর আয়োজন করা হবে বলে জানান নায়িকা।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!