অন্যদিকে ভাই-ভাবির প্ররোচনায় শিমুলকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয় পারুল। তার ভাষ্য, ‘অভাব যখন দুয়ারে আসি দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়।’
এমন গল্পে এগিয়েছে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘কাবিন’। মহিন খানের পরিচালনায় নাটকটি সিগ্যাল এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশের দুইদিনের মধ্যে ৪০ লাখের বেশি মানুষ দেখেছে। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন- অভিনেতা যাহের আলভী ও অভিনেত্রী অহনা রহমান।
.png)
নাটকটি প্রসঙ্গে যাহের আলভী বলেন, অনেক নাটক করেছি। প্রতিটি কাজ সময় নিয়ে খুব যত্নসহকারে মন থেকে করার চেষ্টা করেছি। তবে ‘কাবিন’ আমার এমন একটি কাজ যেটা নিয়ে আমি খুব আশাবাদী ছিলাম। নাটকটি প্রচারের পর দর্শকদের ভালোবাসায় ইউটিউবে ট্রেন্ডিংয়ে উঠে এসেছে। দর্শকরা আমার কাজগুলো ভালোবাসে, অভিনেতা হিসেবে এটাই আমার সার্থকতা।
অহনার ভাষ্য, আমাকে সচরাচর যে ধরনের গল্পে দেখা যায় সেই জায়গা থেকে ‘কাবিন’ নাটকটি একেবারেই আলাদা। এটি নির্মাতা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। গল্প ভালো লাগার কারণেই কাজটার সঙ্গে যুক্ত হয়েছিলাম। আর মুক্তির পর সবার কাছ থেকে পজিটিভ রেসপন্স পাচ্ছি।