ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বিয়ের পর প্রথম জন্মদিন, স্ত্রীকে কী বললেন আরবাজ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৭, ১৯ জানুয়ারি ২০২৪
বিয়ের পর প্রথম জন্মদিন, স্ত্রীকে কী বললেন আরবাজ
ছবি: সংগৃহীত

বিয়ের পর বলিউড অভিনেতা আরবাজ খানের দ্বিতীয় স্ত্রী সুরা খানের প্রথম জন্মদিন। বিশেষ দিনে স্ত্রীকে বিশেষ শুভেচ্ছাবার্তা জানালেন ‘দাবাং’ অভিনেতা।

সামাজিক মাধ্যমে সুরার সঙ্গে তোলা ছবি পোস্ট করে আরবাজ লিখেছেন, ‘প্রিয়তমা সুরা, তোমায় জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো আর কেউ আমাকে হাসাতে পারে না। তুমিই আমার জীবনকে আলোয় ভরিয়ে তুলেছ।’

তিনি আরো লেখেন, ‘তোমার সঙ্গেই যেন আমি বার্ধক্যে প্রবেশ করি। প্রথমদিন থেকেই জানতাম বাকি জীবনটা তোমার সঙ্গেই কাটাবো। তুমি তোমার সৌন্দর্য এবং ভালোবাসার মাধ্যমে আমাকে আপ্লুত করতে থেকো।’

স্বামীর পোস্টের নিচে ভালোবাসার ইমোজি দিয়ে ভরিয়ে তুলেছেন সুরা। বলিউডের বিশিষ্টরাও সুরাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

বিয়ের মাত্র ৫দিন আগে সুরাকে প্রেম নিবেদন করেন আরবাজ। কিন্তু চারহাত এক হওয়ার পর থেকেই নবদম্পতিকে নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। সামাজিক মাধ্যমে ধেয়ে এসেছে কটাক্ষ। কখনো শোনা গেছে, প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরাকে আর ইনস্টাগ্রামে অনুসরণ করছেন না আরবাজ। আবার বাবার বিয়েতে উপস্থিত থাকার জন্য পুত্র আরহানকেও কটাক্ষ সহ্য করতে হয়েছে। কিন্তু সমালোচনাকে পাত্তা দিতে নারাজ নবদম্পতি।

জীবনে সুরার প্রবেশের পর আরবাজ এখন নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছেন, গত তিন সপ্তাহের কর্মকাণ্ডে তা স্পষ্টই।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!