রোববার সকালে নিজের ফেসবুকে এক গুচ্ছ ছবি পোস্ট করেন অর্ষা৷ একেবারে গ্রামের সুনসান প্রকৃতির মাঝে শুধু নতুন বর-কনে! পোশাকেও অত্যন্ত সাদাসিধে অর্ষা-ইমরান!
ছবিগুলো দিয়ে অর্ষা লিখেছেন, “প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা”! সেই সঙ্গে জানিয়েছেন, অফিশিয়ালি বিয়ে করার কথাও!
.png)
এমন পোস্টের পর রীতিমত শুভচ্ছার বন্যায় ভাসছেন অর্ষা-ইমরান৷ সাধারণ ভক্ত অনুরাগীতো বটেই, নাটক ও সিনেমার তারকারাও তাদের বিয়ের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন।
চরকির চলচ্চিত্র ‘সাহস’-এ এই জুটিকে দেখা গিয়েছিলো স্বামী-স্ত্রীর চরিত্রে৷ প্রশংসিত সেই সিনেমার পর চরকির শর্টফিল্ম জাহানেও স্বামী-স্ত্রীর চরিত্র রূপদান করেছিলন এই দুই তারকা! এবার বাস্তব জীবনেই স্বামী-স্ত্রী হওয়ার খবর দিলেন অর্ষা!