ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

জোভানের সঙ্গে অভিনেত্রী নীলাঞ্জনার বিয়ের খবর ভুয়া

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৪, ১৪ জানুয়ারি ২০২৪
জোভানের সঙ্গে অভিনেত্রী নীলাঞ্জনার বিয়ের খবর ভুয়া
ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান শুক্রবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। তবে বিয়ে নিয়ে এখনও পর্যন্ত কোনো তথ্যই প্রকাশ করেননি অভিনেতা।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের দিন থেকেই গুঞ্জন উঠেছে, অভিনেত্রী নীলাঞ্জনা নীলাকে বিয়ে করেছেন তিনি! এমনকি সেটা রীতিমতো ভাইরালও হয়েছে! এবার এই গুঞ্জনে স্পষ্টভাবে মুখ খুলেছেন অভিনেত্রী। জানিয়ে দেন যা রটেছে এমন কোনো কিছু ঘটেনি। অর্থাৎ জোভানের সঙ্গে অভিনেত্রী নীলাঞ্জনা নীলার বিয়ের খবরটি ভুয়া।    

শনিবার দিবাগত রাতে অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। মজা করে তিনি লিখেছেন, ‌‘ভালোবাসা ও অভিনন্দনের জন্য ধন্যবাদ! বড় বিস্মিত আমি, ঘুম থেকে উঠে শুনি আমার বিয়ে হয়ে গেছে!’

Advertisement

ভক্তদের সতর্ক করে দিয়ে নীলাঞ্জনা আরও লিখেছেন, ‘একটু গুলিয়ে ফেলেছেন, এটা আমার বিয়ের দিন না। যখন সময় আসবে, তখন আমি নিজেই সবার সঙ্গে এই আনন্দ ভাগ করে নেব।’ হ্যাশট্যাগে বলেন, ‘নট দ্য বিগ ডে ইয়েট’ (এখনও বিয়ের দিনটি আসেনি)।

এদিকে জোভানের কাছের কয়েকজন বন্ধু জানান, জোভানের স্ত্রীর বাড়ি পুরান ঢাকা। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের কিছুদিন আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই হয়েছে। তাৎক্ষণিকভাবে স্ত্রী বা বিয়ের বিস্তারিত জানাতে চাননি এই অভিনেতা।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!