ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বর্ষবরণ করতে প্রেমিকের সঙ্গে কোথায় গেলেন শাহরুখ-কন্যা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:১২, ৩১ ডিসেম্বর ২০২৩
বর্ষবরণ করতে প্রেমিকের সঙ্গে কোথায় গেলেন শাহরুখ-কন্যা
ফাইল ছবি

বছর শেষ হতে বাকি আর এক দিন। ছুটির মেজাজে নতুন বছর শুরু করতে চান মায়ানগরীর তারকারা। ইতিমধ্যেই ছুটি কাটাতে শহর ছাড়তে শুরু করেছেন তারা। এবার সেই তালিকায় নাম জুড়ল শাহরুখ-কন্যা সুহানা খানেরও।

বলিউডে পা রাখার আগে থেকেই সুহানার সঙ্গে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সম্পর্কের সমীকরণ নিয়ে আলোচনা তুঙ্গে। প্রায় বছরখানেক ধরে নাকি প্রেম করছেন তারা। জোয়া আখতারের ‘দি আর্চিজ’-এর সেটে কাজ করতে গিয়েই ঘনিষ্ঠতা বাড়ে দুই তারকা-সন্তানের। বন্ধুত্ব গড়ায় প্রেমে। যদিও এখনো জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সুহানা বা অগস্ত্য কেউই।

তবে প্রেমে তেমন রাখঢাক নেই চর্চিত যুগলের। কয়েক মাস আগে এক অনুষ্ঠানে সুহানার উদ্দেশে চুম্বন ছুড়ে দিয়েছিলেন অগস্ত্য। তার সপ্তাহখানেক পরে এক পার্টিতেও অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল তাদের। ‘দি আর্চিজ’-এর প্রচারমূলক অনুষ্ঠানেও চোখে পড়েছে তাদের রসায়ন। চলতি মাসে মুক্তি পেয়েছে সেই ছবি। বছরের শেষে ফের একই ফ্রেমে দেখা মিলল সুহানা ও অগস্ত্যের। বর্ষবরণ করতে একসঙ্গে মুম্বই ছাড়লেন চর্চিত যুগল।

Advertisement

আগেই ছুটি কাটানোর জন্য মায়ানগরী ছেড়েছেন অনন্যা পাণ্ডে, আদিত্য রায় কাপুর, তামান্না ভাটিয়া, বিজয় বর্মার মতো চর্চিত যুগলেরা। এ বার সেই তালিকার নাম জুড়ল সুহানা ও অগস্ত্যেরও। যদিও তাদের সঙ্গে দেখা গিয়েছে অগস্ত্যের বোন নব্যা নন্দাকেও। নিজেদের সম্পর্ক নিয়ে মাত্রাতিরিক্ত আলোচনা এড়াতেই নাকি নব্যাকেও তাদের সঙ্গে ছুটি কাটাতে নিয়ে যাচ্ছেন সুহানা ও অগস্ত্য। যদিও ঠিক কোথায় যাচ্ছেন তারা, তা এখনো জানা যায়নি।

অন্যদিকে, নব্যার সঙ্গে গত বছর থেকেই নাম জড়িয়েছে ‘খো গয়ে হম কাঁহা’ খ্যাত অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর। ইতিমধ্যেই তাদেরও একসঙ্গে দেখা গিয়েছে একাধিক পার্টিতে। কানাঘুষো শোনা যাচ্ছে, শিগগিরই নাকি তিনিও যোগ দেবেন সুহানা, অগস্ত্য ও নব্যার সঙ্গে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!