ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নিজের ‘মনস্টার মেশিন’ নিয়ে হাজির নায়িকা শ্রুতি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:২৩, ২৭ অক্টোবর ২০২৩
নিজের ‘মনস্টার মেশিন’ নিয়ে হাজির নায়িকা শ্রুতি
শ্রুতি হাসান- ফাইল ফটো

ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান গানেও বেশ দক্ষ। বহু সিনেমা ও মিউজিক ভিডিওতে গেয়েছেন তিনি। এবার নতুন একটি গানের ভিডিও নিয়ে হাজির হলেন শ্রুতি। শিরোনাম ‘মনস্টার মেশিন’।

শুধু গানটি গাওয়াই নয়, কথা লেখা ও কম্পোজ করার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন শ্রুতি।

গানটি নিয়ে এক সাক্ষাৎকারে শ্রুতি হাসান বলেন, এতদিন যেসব কাজ করেছি এটি তার একেবারে বিপরীত। ভিডিওতে আমি চারটি চরিত্রে অভিনয় করেছি, যেটা চার ধরনের নারীকে প্রতিনিধিত্ব করে। এমন অনেক নারী রয়েছেন, যাদের ভেতরে ছোট ছোট আগুন রয়েছে, যারা বিভিন্ন কারণে পুড়ছেন। আমি একটা কথা শুনেছিলাম, সেটা হলো- ‘আমরা (নারী) হলাম পিশাচের নাতনি, যাদেরকে পোড়াতে পারবে না’; এই কথা আমার সারাজীবন মনে থাকবে।

Advertisement

শ্রুতি মনে করেন, যখন পুরুষ বলে কাউকে কর্পোরেট নারী, মর্ডান নারী ইত্যাদি, কিংবা সে তার মূল্যবোধ হারিয়ে ফেলেছে; এগুলোও এক ধরনের পোড়ানো। তাই আমরা যে পরিবেশে আছি, সেটাতে মানিয়ে নিতে হবে। আর এই মানিয়ে নেয়া মানে আমরা ‘মনস্টার’। এই গানটা তাদের জন্য, যারা নারীদের মধ্যকার সেই আগুনকে শক্তিতে রূপান্তর করতে উৎসাহ দেন।

অভিনেতা কমল হাসানের কন্যার নতুন এ গানটির সংগীত প্রযোজনা করেছেন করন কাঞ্চন ও করন পারিখ। ভিডিও নির্মাণ করেছেন দ্বারকেশ প্রভাকর। শ্রুতি হাসানের নিজের ইউটিউব চ্যানেলেই উন্মুক্ত করা হয়েছে গানটি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!