ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘খেলা হবে’ গানে উত্তাপ ছড়ালেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮, ৫ আগস্ট ২০২৩
‘খেলা হবে’ গানে উত্তাপ ছড়ালেন নুসরাত ফারিয়া
ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে শোনা গিয়েছিল ‘খেলা হবে’ স্লোগান। খোদ আলিয়া ভাটের মুখেই শোনা গিয়েছিল এটি। এবার সেই ‘খেলা হবে’ শোনা গেল রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজের গানে। 

করণ জোহরের পর রাজ চক্রবর্তী, এই সংলাপেই বাজিমাত করছেন পরিচালকেরা। ‘আবার প্রলয়’-এর এই নতুন গানে ‘খেলা হবে’ সংলাপ ছাড়াও রয়েছেন নুসরাত ফারিয়া। লাল ঘাগরায় মেনকা সেজে ঠুমকা লাগিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী। আর তার সঙ্গে তাল মিলিয়েছেন গৌরব চক্রবর্তী। এর মধ্যেই আবার ‘দাবাং’ স্টাইলে এন্ট্রি নিয়েছেন অনিমেষ দত্ত ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়।

২০১৩ সালে অনিমেষ দত্ত হয়ে বরুণ বিশ্বাসের খুনের তদন্ত করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। এবার মারকাটারি মেজাজে সুন্দরবনে দেখা যাবে তাকে। রুখবেন নারী পাচার।

Advertisement

শাশ্বত ছাড়াও সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, জুন মালিয়া। ধর্মগুরু হিসেবে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। আগামী ১১ আগস্ট থেকে জি-ফাইভ প্ল্যাটফর্মে দেখা যাবে নতুন এই সিরিজ। 

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!