ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ক্রিকেটে নিয়ে শর্টফিল্ম, প্রশংসিত ওমর সানী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৫, ১০ অক্টোবর ২০২৩
ক্রিকেটে নিয়ে শর্টফিল্ম, প্রশংসিত ওমর সানী
ওমর সানী। ছবি: সংগৃহীত

প্রবাসীদের আবেগ নিয়ে নির্মিত শর্টফিল্মে অভিনয় করেছেন চিত্রনায়ক ওমর সানী। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে এ শর্টফিল্ম নির্মিত হয়েছে। 

ফুড প্রোডাক্টস্ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্টার লাইন ফুড প্রোডাক্টস্ লি. এর প্রযোজনায় নির্মিত এই শর্টফিল্মের গল্প পরিচালনা করেছেন শাফায়েত হোসেন শাওন।

শর্টফিল্মের এ গল্পটি এগিয়েছে প্রবাসীদের নিয়ে। যেখানে একদল শ্রমিক কাজ করেন গ্যারেজে। এসব বাংলাদেশি শ্রমিকদের ক্রিকেটের প্রতি ভালোলাগা ও ভালোবাসা প্রকাশ পেয়েছে তিন মিনিট পয়তাল্লিশ সেকেন্ডের এই ভিডিও চিত্রে।

Advertisement

সামাজিকমাধ্যমে  ৭ অক্টোবর শর্টফিল্মটি মুক্তি দেওয়া হয়েছে। এরপর থেকেই ইতিবাচক মন্তব্য করে দর্শকেরা ছড়িয়ে দিচ্ছেন শর্টফিল্মটি। এতে ওমর সানীর পাশাপাশি অভিনয় করেছেন কনটেন্ট ক্রিয়েটর শামিম আহমেদসহ একঝাঁক নতুন মুখ।

বিভিন্ন জন শর্টফিল্মটি দেখে ভূয়সী প্রশংসা করেছেন। এটি নিয়ে ওমন সানী বলেন, প্রবাসে থাকলেও যে তাদের বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে একইরকম আবেগ সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। সবার কাছ থেকে খুব ইতিবাচক সাড়া পাচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!