ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আমরা তো আগেও চুমু খেয়েছি: জয়া আহসান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৮, ৬ অক্টোবর ২০২৩
আমরা তো আগেও চুমু খেয়েছি: জয়া আহসান
ছবি: অনির্বাণ ভট্টাচার্য ও জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একটা লম্বা সময়ের পর কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করলেন তিনি। এই পরিচালকের নির্মিত ‘দশম অবতার’-এ  জয়ার সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ, অনির্বাণ, অনুপম রায়, যিশু সেনগুপ্তর মতো তারকারা। 

ইতোমধ্যেই সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। যেখানে বেশ আলোচিত হয়েছে জয়া ও অনির্বাণ ভট্টাচার্যের চুম্বনের দৃশ্য। সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সেই মুহূর্তের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন এই দুই তারকা। 

চুমুর দৃশ্য নিয়ে প্রশ্ন করতেই জয়া বলেন, এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমরা তো আগেও চুমু খেয়েছি। ইনফ্যাক্ট আমার আর ওর প্রথম দৃশ্যই ছিল চুমুর। এ সময় পাশ থেকে অনির্বাণ বলেন, ‘ঈগলের চোখ’ সিনেমায় প্রথম শটই ছিল চুমু খাওয়ার।

Advertisement

উল্লেখ্য, পর্দায় জয়া-অনির্বাণের ‘চুমুকাণ্ড’ এবারই প্রথম নয়। এর আগে ‘ঈগলের চোখ’ নামের একটি সিনেমাতেও একই দৃশ্য অভিনয় করেছেন তারা। সে কথাই স্মরণ করালেন এই অভিনেতা। 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!