ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শাকিবের ‘দরদ’ সিনেমার নায়িকা কে এই সোনাল চৌহান?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৮, ৬ অক্টোবর ২০২৩
শাকিবের ‘দরদ’ সিনেমার নায়িকা কে এই সোনাল চৌহান?
অভিনেত্রী সোনাল চৌহান

বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। যিনি ঢালিউডের কিং শাকিব খানের ‘দরদ’ সিনেমা নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। ভক্তদের মনে এখন প্রশ্ন জেগেছে কে এই সোনাল চৌহান?

২০০৮ সালে ইমরান হাশমির বিপরীতে ‘জান্নাত’ ছবির মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হয় সোনালের। এরপর তেলুগু, কন্নড় ও তামিল ভাষার বেশকিছু সিনেমায় অভিনয় করেন তিনি। এছাড়া  দক্ষিনী তারকা অভিনেতা প্রভাস অভিনীত ‘আদি পুরুষ’ সিনেমাতে ছিলেন তিনি।

‘দরদ’ সিনেমায় সোনাল চৌহান  চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন ভারত অংশের প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি প্রযোজনার সঙ্গে জড়িত থাকছেন ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

Advertisement

‘দরদ’ সিনেমাটি বাংলার পাশাপাশি হিন্দি তামিল তেলেগু মালায়লাম এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে। ‘দরদ’ সিনেমা এখনই কিছু বলতে চাইছেন না নির্মাতা। তবে সূত্র জানাচ্ছে, অক্টোবর থেকে ভারতে সিনেমাটির শুটিং শুরু হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!