ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

চোখে-মুখে হিংস্রতা, ‘অ্যানিম্যাল’র টিজারে আরো রোমহর্ষক রণবীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:১৩, ২৮ সেপ্টেম্বর ২০২৩
চোখে-মুখে হিংস্রতা, ‘অ্যানিম্যাল’র টিজারে আরো রোমহর্ষক রণবীর
ছবি: সংগৃহীত

‘অ্যানিম্যাল’ সিনেমায় ভয়াল রূপে হাজির হয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। সিনেমার নামের মতো তার চোখে-মুখে হিংস্রতার ছাপ। রণবীরকে একনজরে চেনার উপায় ছিল ‘অ্যানিম্যাল’ সিনোমর প্রথম ঝলকে। এবার নতুন পোস্টারে আরো রোমহর্ষক রণবীর।

ঠোঁটে জ্বলন্ত সিগারেট! চোখে কালো রোদ-চশমা নিয়ে বন্যরূপে ধরা দিলেন ‘অ্যানিম্যাল’ অভিনেতা। একটা মানুষের বন্য হওয়ার নেপথ্যের কাহিনি ফুটে উঠল টিজারে।

২ মিনিট ২৬ সেকেন্ডের এ টিজার একেবারে শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইয়ে দেবে দর্শকদের। হিংস্রতা, রহস্য-রোমাঞ্চের পাশাপাশি অ্যাকশন সিকোয়েন্সেও ভরপুর রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ সিনেমার টিজার। সিনেমার সংলাপও কেতাদুরস্থ। আদ্যোপান্ত ঘরোয়া, সাদামাটা ছেলে থেকে কী করে বিপ্লবী হয়ে উঠতে পারে একজন মানুষ, সেই জার্নির কিছু ঝলক দেখা গেল।

Advertisement
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

‘অ্যানিম্যাল’ সিনেমায় রণবীরের বাবার চরিত্রে অনিল কাপুর। প্রেমিকার ভূমিকায় রশ্মিকা মন্দানা। ববি দেওলকেও দেখা গেল ভিলেনের চরিত্রে।

রণবীর কাপুরের জন্মদিনে যে বড় ধরনের চমক আসতে যাচ্ছে, সেই ঘোষণাই দিন কয়েক আগে করা হয়েছিল প্রযোজনা সংস্থা টি সিরিজ-এর পক্ষে। বৃহস্পতিবার সেই পরিপ্রেক্ষিতেই মুক্তি পেল ‘অ্যানিম্যাল’র টিজার। সন্দীপ রেড্ডি ভঙ্গ পরিচালিত এ সিনেমা যে বক্স অফিসে শোরগোল ফেলে দেবে, তা প্রথম ঝলক দেখেই বোঝা গেছে। রণবীরের বহু প্রতীক্ষিত এ সিনেমা ১ ডিসেম্বর মুক্তি পাবে।

‘ব্রহ্মাস্ত্র’, ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমার পর এবার রণবীরকে দেখা গেল পুরোপুরি ভিন্ন রূপে। জুন মাসে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ সিনেমার প্রি-টিজার প্রকাশ্যে আসতেই আলোচনার ঝড় উঠেছি সোশ্যাল মিডিয়ায়। যা দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন নেটিজেনরা। পাশাপাশি চলচ্চিত্র সমালোচকরাও সেই আগাম ঝলক দেখে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, এ সিনেমা বক্স অফিসে ব্যাপক ব্যবসা করবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!