ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সাদা-কালো বিকিনিতে ছবি পোস্ট দীপিকার, কী পরামর্শ রণবীরের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:২০, ২ আগস্ট ২০২৩
সাদা-কালো বিকিনিতে ছবি পোস্ট দীপিকার, কী পরামর্শ রণবীরের
ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই ঝড়ের গতিতে ছড়িয়েছিল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোণের বিচ্ছেদের খবর। শোনা গিয়েছিল সংসারে ভাঙন দেখা দিয়েছে। তবে এর মাঝেই ভাইরাল হয়ে যায় তাদের একসঙ্গে ঘুরতে যাওয়ার ভিডিও। সাম্প্রতিক সময়েও বারংবার ফ্রেমবন্দি হতে দেখা গেছে তাদের।

দীপিকা পাড়ুকোণের বিকিনি পড়া ছবি

সম্প্রতি একসঙ্গেই তারা গিয়েছিলেন রণবীরের নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ দেখতে। এমনকী এই সিনেমার জনপ্রিয় গান ঝুমকায় রিল বানাতেও দেখা যায় তারকা দম্পতিকে।

Advertisement

সোমবার বিকেলে সাদা কালো বিকিনি পরে একটি ছবি পোস্ট করেন দীপিকা। ক্যাপশনে লেখেন, কিছুদিন আগের সেই ছবি, তবে বেশিদিন আগের না।

দীপিকার ছবি দেখে ফিদা রণবীর সিং। লিখলেন, ‘এরকম ছবির আগে সতর্কতা জারি করা ভালো’।

কিছুদিন আগেই ছড়িয়ে পড়েছিল তাদের বিচ্ছেদের খবর। কিন্তু সেই সব খবর যে মিথ্যে তার প্রমাণ বারংবার দিয়েছে এই দম্পতি। এবার নেটপাড়ায় তাদের খুনসুটি থেকেই নিশ্চিত যে সবটাই গুজব।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!