অস্কারজয়ী সুরকারের অনুষ্ঠান দেখতে ভিড় বাড়তে থাকে। আসন সংখ্যার চেয়েও বেশি মানুষের জমায়েতের কারণে শুরু হয় ধাক্কাধাক্কি। বেশ কয়েকজনের পদপিষ্ট হওয়ার খবরও শোনা যায়। শিশুরা ভিড়ের কারণে বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের থেকে। বিশৃঙ্খলার সুযোগে নারীদের শ্লীলতাহানির ঘটনার অভিযোগ ওঠে। অগ্রিম টিকিট কেটেও ঢুকতে পারেননি অসংখ্য অনুরাগী।
অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল আগস্টের ১২ তারিখে। তবে খারাপ আবহওয়ার কারণে সেই শো বাতিল করা হয়। সেই সময় এ আর রহমান সমাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘খারাপ আবহাওয়ার কারণে অনুরাগীদের সুরক্ষার কথা ভেবে এই শো বাতিল করা হচ্ছে। পরবর্তী শোয়ের দিনক্ষণ শিগগিরই জানানো হবে।’
.png)
Stampede like situation happening in #ARRahman concert.
— Manobala Vijayabalan (@ManobalaV) September 10, 2023
Many are being sent out from concert.
Many aren't allowed inside despite having passes.
All price category pass holders are mixed without segregating them to their respective pass category.
Parking is also a major… pic.twitter.com/qLmZRHbYZl
সে অনুসারে অনুষ্ঠানের দিন পিছিয়ে দেওয়া হয়। কিন্তু এ আর রহমানের অনুষ্ঠানের দিন দেখা গেল ব্যাপক গোলযোগ। ২০০০ রুপি দিয়েও ঢুকতে পারেননি অগণিত দর্শক। এজন্য সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন তার অনুরাগীরা। দায়ী করেছেন অনুষ্ঠানের উদ্যোক্তাদের। কেউ কেউ এ আর রহমানের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।
এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘আজ আমার মধ্যেকার ৩০ বছরের ভক্তের মৃত্যু হলো। মঞ্চে দাঁড়িয়ে সামনে কী ঘটছে, তার কিছুই দেখতে পাননি শিল্পী!’
অন্য একজন লেখেন, ‘ভীষণ খারাপ ব্যবস্থাপনা। পুরো টাকাটাই জলে গেল। এনার্জি নষ্ট হলো। এখানে গিয়ে রীতিমতো চিন্তিত হয়ে পড়েছিলাম, চারদিকে এত ধাক্কাধাক্কি চলছিল, একটা গানও শুনতে পাইনি।’
রোববার সন্ধ্যায় অনুষ্ঠানের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে এখনো মুখ খোলেননি এ আর রহমান।