ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সোশ্যাল মিডিয়ার ভাইরাল ‘চোখ লাল কিসে’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৫, ১০ সেপ্টেম্বর ২০২৩
সোশ্যাল মিডিয়ার ভাইরাল ‘চোখ লাল কিসে’
‘চোখ লাল কিসে’

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পাড়া বা মহল্লায় এখন একটি কথা ভাসছে ‘চোখ লাল কিসে’। এটি একটি গান। যার কথা-সুর ও সংগীত পরিচালনা করেছেন খায়রুল ওয়াসি। 

এ গানটিতে খায়রুল ওয়াসির সঙ্গে আরো কণ্ঠ দিয়েছেন কামরুজ্জামান রাব্বী, রাজু মন্ডল ও এমআর মানিক।

চমৎকার গল্পের মাধ্যমে ভিডিও আকারের গানটি জ্যোৎস্না লোক মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। মাত্র অল্পদিনে গানটি ফেসবুকে ২ কোটি ও ইউটিউবে ৩০ লক্ষ ভিউ পার হয়েছে। যা রীতিমতো শ্রোতাদের হৃদয়ে গেঁথে গেছে এ গান।

Advertisement

এই গানটি শুনে একজন নেটাগরিক লিখেছেন, সত্যি গানের কথাগুলো আমাদের বাস্তব জীবনের সাথে মিলে যায়। অন্য একজন লিখেছেন, অনেক সুন্দর একটি গান, যা শুনতে ভালো লাগে।

‘চোখ লাল কিসে’ প্রসঙ্গে শিল্পীরা বলেন, খায়রুল ওয়াসিকে অসংখ্য ধন্যবাদ এই গানের সাঙ্গে আমাদের  সম্পৃক্ত রাখার জন্য। আরো ধন্যবাদ জানাই জ্যোৎস্না লোকের কর্ণধার রাশেদ রানাকে। আমাদের পুরো টিমের প্রতি আস্থা রাখার জন্য। গানটি যে এভাবে ছড়িয়ে যাবে ভাবতেই পারিনি।

খায়রুল ওয়াসি বলেন, গানটি অবশ্যই লোক গানে ভিন্ন মাত্রা। একটু ব্যাতিক্রম উপস্থাপন। লোক গানে সম্মিলিত পুরুষ কন্ঠের  এমন গান বাংলাদেশি সংগীতে খুবই কম।তার মধ্যে চোখ লাল কিসে গানটি অন্যতমই বলবো। একদম নতুন চ্যানেল থেকে প্রথম গানেই বাজিমাত সকল সামাজিক মধ্যমের বর্তমান এই গানটির পর আরো কিছু গান রেকর্ড করা হচ্ছে।আশাকরি সেসকল গান গুলোও শ্রোতাদের ভাল লাগবে।
 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!