ভারতের পাটনার একটি সিনেমা হলের বাইরে দর্শকদের থেকে সিনেমা সম্পর্কে প্রতিক্রিয়া নেওয়া হচ্ছিল। সেখানে ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক শাহরুখ ভক্ত বলেন, ‘অ্যাটলির হাত কেটে ফেলা উচিত। তাজমহল বানানোর পর যেমন সমস্ত শ্রমিকদের হাত কেটে ফেলা হয়েছিল যাতে ওরা আরেকটি তাজমহল না বানাতে পারে। তেমনভাবে অ্যাটলি যাতে আর এমন ছবি না বানাতে পারেন তাই তার হাতও কেটে ফেলা হোক।’
বোঝাই যাচ্ছে, এও এক ধরণের স্বীকৃতি অ্যাটলির জন্য। তার নির্মাণের মুগ্ধ করার ক্ষমতা এতটাই যে তাজমহলের ঘটনার সঙ্গে তুলনা করলেন কিং খানের ভক্ত। এরইমধ্যে ছবিটির আয়ের ঝুলিতে এসেছে ৭৫ কোটি রুপি।
.png)
এ ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন দক্ষিণি অভিনেত্রী নয়নতারাকে। এছাড়া আছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকা।