ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

যারা ‘জওয়ান’ দেখবেন তারা ‘সুজন মাঝি’ও দেখবেন, বিশ্বাস নিপুণের

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৫, ৮ সেপ্টেম্বর ২০২৩
যারা ‘জওয়ান’ দেখবেন তারা ‘সুজন মাঝি’ও দেখবেন, বিশ্বাস নিপুণের
ফাইল ছবি

বাংলাদেশের প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত বলিউড সিনেমা ‘জওয়ান’। এর এক দিন পর শুক্রবার দেশজুড়ে মুক্তি পেতে যাচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘সুজন মাঝি’। দেশি এ সিনেমায় অভিনয় করা নিপুণ আশা করছেন, দুটি চলচ্চিত্রই দেখবেন দর্শকরা।

সুজন মাঝিতে চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধেছেন এ নায়িকা।

বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে জানানো হয়, ‘সুজন মাঝি’ মুক্তির আগের দিন বাংলাদেশের প্রেক্ষাগৃহে বলিউডের ‘জওয়ান’ প্রদর্শন নিয়ে আলোচনার কমতি নেই।

Advertisement

এমন বাস্তবতায় ঝন্টু পরিচালিত সিনেমাটি দর্শক কতটা গ্রহণ করবে, তা নিয়ে ইউএনবিকে নিপুণ বলেন, ‘দর্শক শুধু যে এক ধরনের সিনেমা দেখবে, তা কিন্তু নয়। এর আগেও আমাদের দেশের হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে, এতে কিন্তু বাংলা সিনেমার দর্শক কমে গেছে, তা কিন্তু নয়।’

নিপুণ আরো বলেন, “এবারের চ্যালেঞ্জটা ভারতের সঙ্গেই আমাদের এখানে সিনেমাটি মুক্তি পাচ্ছে, তবে আমার মনে হয় যারা ‘জওয়ান’ দেখবেন, তারা ‘সুজন মাঝি’ও দেখবেন। এটি এমন একটি সিনেমা, যেখানে আমাদের অপূর্ব বাংলাকে দেখা যাবে। ‘সুজন মাঝি’ নিজ গুণে দর্শক পাবে, সেটি বিশ্বাস করি।”

সারা দেশে ১৯টি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পাচ্ছে ‘সুজন মাঝি’। ছবিটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও গান রচনা করেন নির্মাতা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!