ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

জলে গেল জড়াজড়ি! জ্বরে গা পুড়ছে পরীমনির, মাথা ফাটল রাজের

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৫, ১৯ আগস্ট ২০২৩
জলে গেল জড়াজড়ি! জ্বরে গা পুড়ছে পরীমনির, মাথা ফাটল রাজের
ক্যানুলা হাতে পরীমনির শেয়ার করা ছবি (বামে), রক্তাক্ত অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে আছেন অভিনেতা শরিফল রাজ (ডানে)

নায়িকা পরীমনি তার ব্যক্তিগত জীবন নিয়ে মাসখানেক ধরেই রয়েছেন চর্চায়। স্বামী শরিফুল রাজের সঙ্গে তার সম্পর্ক একবারে কোণঠাসা হয়ে পড়েছে। দুজনে বেশ কিছু মাস ধরেই আলাদা থাকছেন। এমনকী, ১০ আগস্ট ছেলে রাজ্যর প্রথম জন্মদিন যখন ধুমধাম করে পালন করলেন পরীমনি, তাতেও আসেননি রাজ। তারপর অবশ্য গত পরশু থেকে ঘুরছে রাজ-পরীমনির একটা ছবি। যেখানে দেখা যাচ্ছে ছেলে কোলে নিয়ে একসঙ্গে কেক কাটছেন। একে অপরকে জড়িয়েও ধরছেন। আর যা দেখে অনেকেরই ধারণা হয় হয়তো সব ঠিক হয়ে গিয়েছে দুজনের মধ্যে। তবে বর্তামানে খবর, জ্বরে কাবু পরীমনি। আর সেই অবস্থাতেই বাড়ি ছেড়েছেন রাজ।

এক কথায় রাজ-পরীর রিয়েল লাইফই যেন রিল লাইফের ছোঁয়ায় চলছে। জানা গিয়েছিল, সব মান-অভিমান ভুলে দীর্ঘ প্রায় তিন মাস পর আবারো পরীর বসুন্ধরার বাসায় ফিরেছেন রাজ। জানিয়েছিলেন, ভালো আছেন, ঠিকঠাক আছেন তারা। ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন।

বুধবার (১৬ আগস্ট) রাতে গান বাংলার অফিসে একসঙ্গে ছেলে রাজ্যর প্রথম জন্মবার্ষিকীর কেক কাটেন রাজ-পরী। এ সময় তাদের সঙ্গে ছিলেন গান বাংলার দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। এসব মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছিল।

হাস্যজ্জল এসব ছবিতে রাতেই জানা গিয়েছিল, মনোমালিন্য ভুলে ফের এক হয়েছেন ঢাকাই সিনেমার এ তারকা দম্পতি। কিন্তু এর একদিন পার হতে না হতেই ভিন্ন দিকে মোড় নেয় পুরো ঘটনা।

একাধিক সূত্রে জানা যায়, পরীমনি জ্বরে ভুগছেন। ঠিকমতো কথাও বলতে পারছেন না। আর অন্যদিকে মাথা ফেটে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল- সেই তথ্য জানা যায়নি।

সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেওয়ার মাধ্যমে পরীমনি জানিয়েছেন, তিনিও হাসপাতালে। নিজের ফেসবুকে একটি ছবিও প্রকাশ করেছেন তিনি। সেখানে দেখা গেছে, তার দুই হাতে ক্যানুলা দেওয়া।

ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমরা পরীতমা।’ 

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যায়, গত কয়েকদিনে রাজ-পরীমনি গণমাধ্যমে যা বলেছেন, সেটার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। পরীর বাসায় ফিরে রাজ বললেন, ‘আমরা ভালো আছি’

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!