ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ছেলের প্রথম জন্মদিনে যত টাকা খরচ করলেন পরীমনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৩, ১১ আগস্ট ২০২৩
ছেলের প্রথম জন্মদিনে যত টাকা খরচ করলেন পরীমনি
ছেলে পদ্মর সঙ্গে পরীমনি। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-তে জমকালো আয়োজনে উদযাপ করা হয়েছে পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ পদ্মর জন্মদিন। গতকাল বৃহস্পতিবার এক বছর পূর্ণ হয়েছে তার।

পরীমনি এদিন রাত সাড়ে ৯টায় ছেলেকে নিয়ে জন্মদিনের অনুষ্ঠানে হাজির হন। পরিবারের পাশাপাশি শোবিজের তারকাদের নিয়ে ব্যাপক উচ্ছাসের মধ্য দিয়ে ছেলের প্রথম জন্মদিনের কেক কাটা হয়।

জন্মদিনের এ জমকালো আয়োজনে কত টাকা খরচ করেছেন পরীমণি? এ ব্যাপারে সম্প্রতি এক গণমাধ্যমে কথা বলেছেন তিনি। নায়িকা বলেন, বাবুর জন্মদিনের এই অনুষ্ঠানে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ হয়েছে। আমি অনেক কষ্ট করে এটি জোগাড় করেছি। তবে এই অনুষ্ঠানের জন্য রাজ্যের বাবা পাশে থাকলে এতো কষ্ট নিতে হতো না আমাকে।

Advertisement

পরীমনি আরো বলেন, পদ্মর প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমিয়েছি আমি। সেই টাকা দিয়ে বাবুর জন্মদিন পালন করেছি। রাজ্যের জন্মের পর থেকেই এ উদ্যোগ নিয়েছিলাম। তবে প্রথম দিকে রাজ্যের বাবাও যুক্ত ছিল এই উদ্যোগের সঙ্গে, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। কিন্তু সেটা পরিকল্পনা অনুযায়ী পরিপূর্ণভাবে আর হলো না।

এদিকে সন্তানের প্রথম জন্মদিনের এ পুরো আয়োজনের প্রস্তুতিতে পরীমনিকে একাই দেখা গেছে। এ সময় পরী ও পদ্মর পাশে কোথাও দেখা যায়নি বাবা শরীফুল রাজকে।

২০২২ সালের ১০ আগস্ট রাজ-পরী দম্পতির ঘর আলো জন্ম নেয় পুত্রসন্তান শাহীম মুহাম্মদ পদ্ম। কিন্তু দাম্পত্য কলহের জেরে বর্তমানে আলাদা থাকছেন তারা। তবে ছেলে পদ্ম মায়ের সঙ্গেই থাকেন। বর্তমানে ছেলের সব দায়িত্ব একাই পালন করছেন পরীমনি।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: পরীমনি
লিংক সফলভাবে কপি হয়েছে!