ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্রেম করলেও কেন বিয়ে করছেন না, জানালেন আশিকি-২ এর নায়ক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৩, ৩০ জুলাই ২০২৩
প্রেম করলেও কেন বিয়ে করছেন না, জানালেন আশিকি-২ এর নায়ক
সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর এবং অভিনেত্রী অনন্যা পাণ্ডের প্রেম এখন ওপেন সিক্রেট। কখনো স্পেনে, কখনো পর্তুগালে দেখা যাচ্ছে এ যুগলকে। তাহলে কি এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা? এ বিষয় আশিকি-২ এর নায়ক জানান, এখনই বিয়ের পরিকল্পনা নেই তার। 

এ প্রসঙ্গে অভিনেতা বলেন, চারপাশে আমার সব বন্ধু-বান্ধবরা বিয়ে করছে দেখছি। তবে আমি এখনই বিয়ে করতে চাই না। কারণ আমি জীবনের আনন্দগুলো উপভোগ করতে চাই। তাই বলে যে অন্য কিছু মিস করছি তেমনটা নয়। যখন সঠিক সময় আসবে, নিশ্চই হবে। আপাতত আমার কাছে আমার ঘুমটা প্রিয়।’

তবে মুখে যাই বলুন, ইন্ডাস্ট্রির সূত্রের খবর অবশ্য অন্য। ‘নাইট ম্যানেজার’ সিরিজে আদিত্যর কাজ প্রশংসা পেয়েছে দর্শক ও সমালোচকদের। বলিউডে অভিষেক হওয়ার প্রায় এক দশক পরে জমি খুঁজে পেয়েছেন অভিনেতা। অন্যদিকে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করার পরে ‘লাইগার’, ‘গেহরাইয়া’র মতো ছবিতে একেবারেই দাগ কাটতে পারেননি অনন্যা। 

Advertisement

আদিত্য এবং অনন্যার প্রেমের এই সম্পর্ককে তাদের কর্মজীবনের উন্নতির দিকে কাজে লাগাতে চাইছে তাদের ট্যালেন্ট সংস্থা। কর্ণ জোহরের ‘ধর্ম কর্নারস্টোন এজেন্সি’র সঙ্গে চুক্তিবদ্ধ অনন্যা। সেই একই সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন আদিত্যও। শোনা যাচ্ছে, আদিত্য এবং অনন্যাকে জুটি হিসেবে বিভিন্ন সংস্থার কাছে তুলে ধরতে চাইছেন ট্যালেন্ট সংস্থার কর্মকর্তারা। 

উল্লেখ্য, আদিত্য এবং অনন্যার বয়সের ফারাক প্রায় ১৩ বছরের। ৩৭ এ পা দিয়েছেন আদিত্য। সেখানে অনন্যা সবে ২৪। যদিও বয়স কোনো দিনই ভালোবাসার পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়নি— এমন উদাহরণ বলিউডে ভুরি ভুরি। 

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: বলিউড
লিংক সফলভাবে কপি হয়েছে!