তখনও দর্শক ও অনুরাগীদের নজরে পড়েছিল তাদের সম্পর্কের রসায়ন। সম্প্রতি বিদেশের মাটিতেও ধরা পড়েছে তাদের প্রেম। স্পেন, পর্তুগালের আনাচেকানাচে একে অপরের মধ্যে হারিয়ে গেছেন তারা।
এদিকে নিজের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’-এ নজর কেড়েছেন আদিত্য। কুড়িয়েছেন দর্শক ও সমালোচকদের প্রশংসাও। বলিউডে অভিষেকের প্রায় এক দশক পরে জমি খুঁজে পেয়েছেন এ অভিনেতা।
.png)
অন্যদিকে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করার পরে ‘লাইগার’, ‘গেহরাইয়াঁ’র মতো সিনেমাতে একেবারেই দাগ কাটতে পারেননি অনন্যা। সম্প্রতি করণ জোহরের ‘ধর্ম কর্নারস্টোন এজেন্সি’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। একই সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন আদিত্যও। তবে কি তাদের এ ‘সম্পর্ক’ বেচে বলিউডে জমি শক্ত করতে চলেছেন আদিত্য এবং অনন্যা?
শোনা যাচ্ছে, আদিত্য এবং অনন্যাকে জুটি হিসেবে বিভিন্ন সংস্থার কাছে তুলে ধরতে চাইছেন ট্যালেন্ট সংস্থার কর্তারা।
উল্লেখ্য, এ মুহূর্তে ব্যক্তিগত সময় উপভোগ করতে ব্যস্ত আদিত্য-অনন্যা। স্পেনের কনসার্ট উপভোগ করার পরে এবার পর্তুগালের সময় কাটাচ্ছেন বলিউডের এ চর্চিত জুটি। ইতোমধ্যেই তাদের একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায়।