ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আমিরের যে প্রস্তাবে রাজি হননি সালমান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:০৭, ১৬ জুলাই ২০২৩
আমিরের যে প্রস্তাবে রাজি হননি সালমান
ছবি: সংগৃহীত

সম্প্রতি কোনো ছবিতে দেখা যাচ্ছে না  বলিউড তারকা আমির খানকে। সাময়িক বিরতিতে আছেন এ অভিনেতা। তারপরেও বলিউড পাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে আমির ফিরছেন বড় পর্দায়। তবে, অভিনেতা হিসাবে নয়, আমিরকে দেখা যাবে প্রযোজকের আসনে।

সর্বশেষ বক্স অফিসে আমির খানের ‘লাল সিং চড্ডা’ ছবিটি ভালো ব্যবসা করতে পারেনি। তার পরেই বড় রকমের ঘোষণা দেন আমির।

১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘ফরেস্ট গাম্প’ ছবির অনুকরণে ২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আমির খান এবং কারিনা কাপুর খান অভিনীত ‘লাল সিং চড্ডা’ ছবিটি। অভিনয়ের পাশাপাশি ছবির প্রযোজনার দায়িত্বেও ছিলেন আমির।

Advertisement

দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যকেও ‘লাল সিং চড্ডা’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। কিন্তু ‘ফরেস্ট গাম্প’ যে ভাবে দর্শকের মনে দাগ কেটেছিল, ‘লাল সিংহ চড্ডা’ ছবিটি সেই তুলনায় দর্শকের মনে এক কণা জায়গাও দখল করতে পারেনি।

এবার ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত স্প্যানিশ ছবি ‘ক্যাম্পিয়ন্স’র অনুকরণে নতুন ছবি বানাতে চলেছেন আমির। এই ছবির মুখ্য চরিত্রে দেখা যেতে পারে সালমান খানকে।

কয়েকটি সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা অবশ্য বলছে, আমিরের ছবিতে অভিনয়ের প্রস্তাবে রাজি হননি সালমান খান। এখন আপাতত সিনেমার অভিনেতা হিসেবে ফারহান আখতারের সাথে কথা চলছে আমিরের।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: বলিউড
লিংক সফলভাবে কপি হয়েছে!