শাকিব ও বুবলীর এক সন্তানও রয়েছে। বুবলীর সঙ্গে বিয়ের কথা প্রকাশ্যে আসার পরেই শাকিব জানান, বাস্তব জীবনে বুবলীর সঙ্গে তার সব সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। তবে সন্তানের জন্য তিনি এক বাবার মতোই সব দায়িত্ব পালন করবেন। এরপরই প্রশ্ন উঠে, তাহলে কি বিচ্ছেদ হয়ে গেছে এই তারকা দম্পতির? বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন বুবলী।
বুবলী বলেন, শাকিব খানের সঙ্গে আমার এখনো বিচ্ছেদ হয়নি। আমরা আলাদা থাকছি। সে যদি তার জায়গা থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে সেটা পারিবারিকভাবে কথা বলা উচিত। কোনো মিথ্যা নিউজ বা প্রোপাগান্ডা শুনে নয়। শাকিব খান তো বাচ্চা না। তাকে কেউ কিছু বোঝালেও তিনি সংসার ছেড়ে চলে যাবেন না। এই সম্পর্কের বিষয়ে এখন সম্পূর্ন সিদ্ধান্ত তার। আমার চেষ্টা যেটা করার আমি করেছি। এখনো আমার ছেলেকে নিয়ে সংগ্রাম করে যাচ্ছি।
.png)
প্রসঙ্গত, ২০০৮ সালে গোপনে অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে, যার নাম আব্রাম খান জয়। প্রায় দশ বছরের গোপন সংসারের ভাঙন ঘটে ২০১৮ সালে বিবাহ বিচ্ছেদের মধ্যে দিয়ে। এরপরেই নায়িকা শবনম বুবলীর সঙ্গে সম্পর্কে জড়ান শাকিব। ওই বছরেই নায়িকাকে বিয়ে করেন তিনি। তাদের বিয়ের প্রায় দুই বছরের মাথায় ২০২০ সালে বুবলী-শাকিবের সংসারজুড়েও আসে একটি পুত্র সন্তান। যার নাম রাখা হয় শেহজাদ খান বীর। তবে সেই সংসারেও ভাঙন দেখা যায়।