শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে বলিউডের এ হার্টথ্রব অভিনেত্রীর জীবনে। তবে বাস্তবে নয়, পর্দায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও শেয়ার করেছেন রণবীর। ক্যাপশনে লেখেন, কিছু রহস্য আস্তে ধীরে খোলাই ভালো।
.png)
ভিডিওতে দেখা যাচ্ছে, দীপিকা যথেষ্ট বিভ্রান্ত। কোনোভাবেই চিন্তার রেশ কাটছে না তার। থানায় পুলিশের সামনে গিয়েই অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘আমার স্বামী কাল রাত থেকে নিখোঁজ’।
এরপরই দেখা গেল রণবীরকে। চোখে কালো চশমা। কানে ব্লুটুথ, কাউকে ধাওয়া করছেন তিনি। রাস্তায় তার সঙ্গে দেখা গেল রাম চরণকেও।
এটা সিনেমা নাকি নাকি ওয়েব সিরিজ, সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে এটা পরিষ্কার ভক্তদের বড় চমক উপহার দিতে চলেছেন ভারতের এই তিন শীর্ষ তারকা। আপাতত ভক্ত-দর্শকের অপেক্ষার পালা বাড়লো।
প্রসঙ্গত, সবশেষ রণবীর-দীপিকাকে একসঙ্গে দেখা গেছে ‘সার্কাস’ সিনেমার ‘কারেন্ট লাগা রে’ গানে। অন্যদিকে রাম চরণকে দেখা যায় সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার ‘ইয়ানতাম্মা’ গানে।