ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

এবার সৃজিতের কাছে জামা চাইলেন স্বস্তিকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০০:০৮, ২৭ জুন ২০২৩
এবার সৃজিতের কাছে জামা চাইলেন স্বস্তিকা
ছবি: সংগৃহীত

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় কিছুদিন আগে প্রাক্তন প্রেমিক সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে অটোতে বসে ছবি দিয়ে পুরোনো বন্ধুত্ব উদযাপন করেছিলেন। এবার আরেক প্রাক্তন সৃজিতের ছবিতে মন্তব্য করে আলোচনায় এসেছেন স্বস্তিকা। 

সৃজিত পরিচালক বিরশা দাশগুপ্তকে সঙ্গে নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। ঐ ছবিতে তাকে দেখা গেছে, সুকুমার রায়ের ‘আবোল-তাবোল’ ছড়ার জামা পরতে। ঐ জামা দেখে সৃজিতের কাছে আবদার করে বসেন স্বস্তিকা। ইনস্টাগ্রামে সৃজিতের কাছে জামা চেয়ে লিখেছেন- আমারও একটা চাই!

সৃজিত এবং স্বস্তিকাকে নিয়ে টলিপাড়ায় নানা গুঞ্জন রটেছিল এক সময়। কিন্তু এ বিষয়ে একেবারেই মুখ খুলতে চাননি তারা। তাদের মধ্যে যে বন্ধুত্বটা রয়েছে, তা যেন স্বস্তিকা ফের প্রমাণ করতে চাইলেন। সৃজিত অবশ্য ‘আবোল-তাবোল’ জামাটি দেবেন কিনা নিজের পোস্টের মন্তব্যে তা স্পষ্ট করেননি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: সিনেমা
লিংক সফলভাবে কপি হয়েছে!