ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ডিভোর্স হওয়ায় খুশিতে নাচলেন রাখি, যে কারণে ব্যতিক্রমী এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০:১২, ২১ জুন ২০২৩
ডিভোর্স হওয়ায় খুশিতে নাচলেন রাখি, যে কারণে ব্যতিক্রমী এই অভিনেত্রী
সংগৃহীত ছবি

বছরের শুরুতেই বিয়ের খবর প্রকাশ্যে আসে বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের। কিন্তু এর কয়েক মাস পার না হতেই দুঃসংবাদ আসে। সংসারে ভাঙনের সুর। দাম্পত্য কলহের বিষয় প্রকাশ্যে আসার পর স্বামী আদিল দুরানির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও আনেন রাখি।

একপর্যায়ে অভিনেত্রী স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও গার্হস্থ্য হিংসার অভিযোগে এফআইআর দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আদিলকে গ্রেফতার করে পুলিশ। বিপরীতে ধীরে ধীরে নিজেকে সামলে নতুন করে জীবন গোছাতে শুরু করেন অভিনেত্রী।

রাখি পুলিশ স্টেশন থেকে সরাসরি দুবাই যান। সেখানে নিজের অভিনয় প্রশিক্ষণের প্রতিষ্ঠান খোলেন। ইন্ডাস্ট্রির বড় বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও হাজির হতে দেখা যায় তাকে। এরই মাঝে নতুন প্রেমে পড়ার খবরও শোনা যায়। তবে এবার নাচতে নাচতে ভিন্ন খবর জানালেন তিনি।

Advertisement

কয়েকদিন ধরেই প্রেমিক আদিলের সঙ্গে স্বামীর সম্পর্ক ছিন্ন করতে চাইছিলেন রাখি। আদালতে এ সংক্রান্ত আবেদনও জানিয়েছেন। অবশেষে বিয়েবিচ্ছেদ হয়েছে তার। তাইতো ঢোলের সঙ্গে নাচতে নাচতে সেই সুখবর শোনালেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবর, সাধারণত বিয়েবিচ্ছেদের খবর সুখকর হয় না। স্বস্তির হতে পারে না। কিন্তু এখানেই ব্যতিক্রম রাখি।

বলিউডের এ ড্রামা ক্যুইন নতুন বউয়ের সাজে নাচতে নাচতে বলেন, হ্যাঁ, অবশেষে বিয়েবিচ্ছেদ হচ্ছে। ব্রেকআপ পার্টি দিচ্ছি আমি। সাধারণত মানুষ এ খবরে দুঃখ পায়। কিন্তু আমি অনেক খুশি।

এছাড়াও এ অভিনেত্রী বলেন, সাধারণত মানুষ যখন বিয়ে করে তখন ঢোল বাজায়। কিন্তু আমি বিয়ে ভাঙায় ঢোল বাজিয়ে আনন্দ করছি। কারণ আমি অন্য সবার থেকে আলাদা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!