তবে জায়েদ খান বলছেন, আমাকে জোর করে গান গাওয়ানো হয়েছে।
এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপে এই নায়ক বলছেন, সেদিন আমি অনেক আবেগী ছিলাম। অনুষ্ঠানে আমাকে জোর করা হয়েছে ফারুক ভাইয়ের গান গাওয়ার জন্য। আমি আবেগে একটু ভুল গেয়েছি, আয়োজনেই সেজন্য ক্ষমা চেয়েছি।
.png)
বুধবার রাতে একটি বেসরকারি সংবাদভিত্তিক একটি টিভি চ্যানেলে উপস্থিত হয়ে নায়ক ফারুক অভিনীত ‘সারেং বউ’ ছবির আবদুল জব্বারের গাওয়া বিখ্যাত গান ‘ওরে নীল দরিয়া’ গেয়ে ব্যাপক সমালোচিত হয়েছেন জায়েদ।
ফেসবুক রিলস আকারে জায়েদের গাওয়া গানের ছোট একটি ক্লিপস শেয়ার করে রীতিমত মজা করছেন নেটিজেনরা।
জায়েদ খানের সিনেমা ‘সোনার চর’ মুক্তির অপেক্ষায় আছে।