বুধবার রাতে এ সংগীতশিল্পী নিজেই চুরির তথ্য নিশ্চিত করেছেন। ‘প্রজাপ্রতি’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলে নেন তিনি। সম্প্রতি রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে সেই অ্যাওয়ার্ড চুরি হয়।
ন্যান্সি বলেন, ঈদের কয়েকদিন আগেই বাসা গোছাতে গিয়ে দেখতে পাই আমার অ্যাওয়ার্ড ও কিছু জুয়েলারি নেই। কে বা কারা আলমারি থেকে নিয়ে গেছে।
.png)
তিনি আরো বলেন, কিছুদিন আগেই আমার বাসার কাজের মহিলা তাহমিনা চলে যায়। আমার ছোট মেয়েকে দেখার জন্য বাসায় মিনা নামে আরো একজন আছে । যে চলে গেছে সে মিনার বোন। পুলিশ মিানার কাছ থেকে জানতে পারে তার বোন এই চুরি করেছে। পরবর্তীতে পুলিশ তাহমিনা ও তার স্বামীকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তারা নানা তালবাহানা করছে।
গুলশান থানার এসআই অনিন্দ বলেন, চুরির বিষয়টি আমাদের জানানো হয়েছে। আমরা তদন্ত করছি।