ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

টলিউডে নজর কাড়লেন মিথিলা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৭, ১৯ এপ্রিল ২০২৩
টলিউডে নজর কাড়লেন মিথিলা
ছবি: সংগৃহীত

রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’ সিনেমাটি অনেক কারণে টলিউডে চর্চিত। প্রথমত, এই প্রথম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ বাংলা ছায়াছবিতে ধরা দিচ্ছে। দ্বিতীয়ত, এই ছবি দিয়ে ভারতীয় ছবিতে অভিষেক ঘটল বাংলাদেশি অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলার।

রাজর্ষির ছবি মানেই তারকাখচিত। ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ তাই ছিল। ‘মায়া’ও ব্যতিক্রম নয়। এই ছবিতে ১৯ জন টলিউড তারকা একসঙ্গে কাজ করেছেন। 

‘মায়া’ ছবির গানঘর সামলানোর দায়িত্ব রণজয় ভট্টাচার্যের। যার ‘প্রেমে পড়া বারণ’, ‘আয় খুকু আয়’ কিংবা ‘মনকেমনের জন্মদিন’ শ্রোতারা শুনতে ভালোবাসেন। রণজয়ের সুরে এই ছবিতে গেয়েছেন রূপঙ্কর বাগচী, সোমলতা আচার্য, উজান। ম্যাকবেথের লোভ, আকাঙ্খা, দুর্নীতি আর পাপ এই ছবির বিষয়বস্তু।

Advertisement

মিথিলাকে ঘিরে অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, গৌরব চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, রাতাশ্রী দত্ত প্রমুখ। প্রযোজনায় দেবদাস বন্দ্যোপাধ্যায়, রোহিত বন্দ্যোপাধ্যায়।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!