ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

শাহরুখ-দীপিকার ‘বিশেষ মুহূর্ত’ ফাঁস, নেটদুনিয়ায় ক্ষোভ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩:২৭, ১৮ এপ্রিল ২০২৩
শাহরুখ-দীপিকার ‘বিশেষ মুহূর্ত’ ফাঁস, নেটদুনিয়ায় ক্ষোভ
শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন

শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের রসায়ন যে দর্শকরা উপভোগ করেছেন তার অন্যতম প্রমাণ ‘পাঠান’। ‘লাকি চার্ম’ দীপিকা পাড়ুকোনকে যে শাহরুখ খান হাতছাড়া করছেন না, সে খবর আগেই প্রকাশ হয়েছে।

জানা গেছে, শাহরুখের নতুন ছবির ‘জওয়ান’ এ একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন দীপিকা। ছবির একটি গানেও থাকবেন তিনি। এ বার সেই গানের দৃশ্যের ছবি ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়!

রিহার্সালের মধ্যেই গোপন ক্যামেরায় তোলা হয়েছে ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে শাহরুখ ও দীপিকা দু’জনেই সাদা শার্ট এবং কালো প্যান্ট পরেছেন। গলায় তাদের লাল স্কার্ফ। সঙ্গে রয়েছে লাল ব্লেজার।

শাহরুখের নতুন ছবির ‘জওয়ান’ গানের দৃশ্যের ছবির রিহার্সালের ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়; ছবি: সংগৃহীত

এ ছবি নিয়ে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন। এভাবে বারবার শ্যুটিং সেট থেকে ছবি ফাঁস হয়ে যাওয়ায় শাহরুখ ভক্তদের একাংশ তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন সমাজমাধ্যমে। তাঁদের মতে, একাধিক দৃশ্য আগেই লিক হয়েছে। তবে দীপিকা ‘জওয়ান’-এ ক্যামিও করছেন। সেই শ্যুটিংয়ের দৃশ্যও ফাঁস হয়ে গেলে তা ছবিরই ক্ষতি।

উল্লেখ্য, দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে এই প্রথম কাজ করছেন শাহরুখ। ছবির প্রধান নায়িকা নয়নতারা। ‘জওয়ানে’ শাহরুখ দ্বৈত চরিত্রে অভিনয় করছেন বলে জানা গেছে। প্রথমে এ বছরের জুন মাসে সিনেমাটি মুক্তি পাওয়া কথা ছিল। তবে এখন শোনা যাচ্ছে মুক্তির তারিখ পেছাতে পারে।

ডেইলি-বাংলাদেশ/AS
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!