ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ভোরবেলা জানতে পারি আমাদের দোকান পুড়ে ছাই: অপু বিশ্বাস

বিনোদান প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৩, ৮ এপ্রিল ২০২৩
ভোরবেলা জানতে পারি আমাদের দোকান পুড়ে ছাই: অপু বিশ্বাস
অপু বিশ্বাস- ফাইল ফটো

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার ব্যবসায়ী মূলধন হারিয়েছেন। প্রায় ৩০ বছর আগে ঢালিউড কুইন অপু বিশ্বাসের পরিবারেও এমন শোকের দিন নেমে এসেছিল।

সেই অতীত স্মরণ করেছেন অপু বিশ্বাস। সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসে তিনি লেখেন, ১৯৯৫ সাল, তখন আমি অনেক ছোট। আগুন, পুড়ে যাওয়া কিছুই বুঝি না। শুধু একদিন দেখলাম মা-বাবা, কাকা, দিদি সবাই কান্না করছিল; বলছিল আমাদের সব শেষ।

অপু আরো লেখেন, বগুড়া নিউ মার্কেটে আমাদের দুটি দোকান ছিল। পরদিন ঈদ। বাবা, কাকা চাঁদরাতে দোকানদারী শেষ করে বাসায় এসে ঘুমাচ্ছিল। ভোরবেলা তারা জানতে পারে, তাদের দুটি দোকানসহ পুরো নিউ মার্কেট পুড়ে ছাই হয়ে গেছে। তখন বুঝিনি আমাদের ওপর দিয়ে কি গেছে! কিন্তু আজ বুঝতে পারছি, বঙ্গবাজারে ব্যবসায়ী পরিবারের ওপর দিয়ে কি যাচ্ছে।

Advertisement

অপু বিশ্বাসের ভাষ্য, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আর কখনও যেন কোনো পরিবারের ওপরে না আসে। উপরওয়ালা সহায় হোন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!