ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আমিও আত্মহত্যার কথা ভেবেছিলাম: কপিল শর্মা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:২৬, ১২ মার্চ ২০২৩
আমিও আত্মহত্যার কথা ভেবেছিলাম: কপিল শর্মা
কপিল শর্মা- ফাইল ফটো

জীবনের খারাপ সময়ের স্মৃতিচারণ করে কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মা বলেছেন, এক সময় মনে হয়েছিল পাশে কেউ নেই। মনে হত কেউই তো নিজের নয়। সেই সময় আমিও ভেবেছিলাম আত্মহত্যার কথা।

২০১৫ সালে 'কিস কিসকো পেয়ার করু' নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন কপিল শর্মা। তবে সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয়। এরপর কমেডিয়ান বন্ধু সুনীল গ্রোভারের সঙ্গে ঝামেলায় জড়ান কপিল। তারপর থেকেই একের পর এক সমস্যার মধ্যে কাটিয়েছেন তিনি। নানা বিতর্কেও জড়িয়েছেন।

সম্প্রতি জীবনের সেই পর্যায়ে মানসিক অবসাদে ভোগার বিষয়ে মুখ খুলেছেন কপিল।

Advertisement

এক সাক্ষাতকারে তিনি বলেন, পাবলিক ফিগার হিসেবে মনুষকে বিনোদন দেওয়াই কাজ। আপনি মানুষকে হাসাবেন, তবে যখন বাড়ি ফিরবেন, তখন একেবারে একা। স্বাভাবিক জীবনযাপনও করতে পারবেন না। পারবেন না সমুদ্রের ধারে ঘুরে বেড়াতে। আবার থাকেন দুই কামরার ফ্ল্যাটে, তাই বাড়ি ফেরার পর পুরোটাই অন্ধকার। একজন কৌতূকশিল্পী সবাইকে হাসায়, কিন্তু তাকে কে হাসায় সেই প্রশ্ন মনে আসতেই পারে।

সম্প্রতি সেই বিষন্ন দিন কাটিয়ে উঠেছেন কপিল শর্মা এবং সে বিষয়ে কথাও বলেছেন। কমেডিয়ান হিসেবে সাফল্য পেয়েছেন। তবে একটা সময় ক্যারিয়ার নিয়ে বেশ খারাপ সময়ের মধ্য়ে যেতে হয়েছিল কপিলকেও। জড়িয়েছিলেন নানা বিতর্কেও।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!