ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

দ্বিতীয় বিয়ে করেছেন অনন্ত জলিল, সে ঘরে মেয়ের বিয়ের খবর প্রকাশ করলেন অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১০, ৬ মার্চ ২০২৩
দ্বিতীয় বিয়ে করেছেন অনন্ত জলিল, সে ঘরে মেয়ের বিয়ের খবর প্রকাশ করলেন অপু বিশ্বাস
অনন্ত জলিল এবং অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর খোঁচাখুঁচি যেন থামছেই না! কিছু দিন পরপরই একে অপরকে খোঁচা দিচ্ছেন, ঝাঁজালো জবাবে গরম করছেন সোশাল মিডিয়া। আবারো একই ঘটনার পুনরাবৃত্তি। তবে এবার বিষয়টা একটু ভিন্ন। এবার তাদের খোঁচাখুঁচিতে যোগ হলেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।

গতকাল প্রথম সন্তান আব্রাহাম খান জয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন শাকিব খান। আর সেটার কিছু সময় পর, রাত ১১টার দিকে শবনম বুবলীর সঙ্গে সন্তানের ছবি পোস্ট করে ‘সুন্দর’ ক্যাপশন জুড়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।

Advertisement

ঘটনা এখানেই শেষ নয়, আজ সোমবার সকালে চিত্রনায়িকা অপু বিশ্বাস একই ক্যাপশনে একটি ডিভিও শেয়ার করেছেন, আর সেটা বর্ষার স্বামী চিত্রনায়ক অনন্ত জলিলের প্রথম স্ত্রীর মেয়ের বিয়ের ভিডিও। সেই ভিডিও দেখে ভক্তদের জেনে যাওয়া কথা- অনন্ত জলিল আরো একটি বিয়ে করেছিলেন! তার একজন মেয়েও আছে!

এই ঘটনার মেলবন্ধ রহস্য খুঁজতে যাদের সময় লাগছে তাদের জন্য বলে রাখা ভালো- চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্ক ভালো না বর্ষার। আর সে কারণে জয়ের ভিডিও শাকিব শেয়ার করায়, বুবলীর ছবি পোস্ট করেছেন বর্ষা। আর সেই প্রতিক্রিয়ার অপু শেয়ার করেছেন চিত্রনায়ক অনন্ত জলিলের প্রথম স্ত্রীর মেয়ের বিয়ের ভিডিও। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সুন্দর’।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!