কালো কাটআউট ড্রেস দিশা পাটানিকে আরও আবেদনময়ী লাগছে। এই ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন বলিউড অভিনেত্রী।
খোলামেলা পোশাকে ড্রেসে মোহময়ী রূপে তারুণ্যের হৃদয়ে ঝড় তুলতে পারদর্শী তিনি।
.png)
লিল্যাক বডিকন ড্রেসে অপরূপা দিশা পাটানি। এমনই আকর্ষণীয় রূপে দর্শকদের মন জয় করে নিচ্ছেন দিশা। দিশার কালো হাই স্লিট ড্রেসে রূপসী সাজ। সোনালি মিনি ড্রেসেও দুর্দান্ত দিশার রূপ।
এই বছর বিয়ে করতে চেয়েছিলেন এই অভিনেত্রী। তার বদলে হয়ে যায় বিচ্ছেদ। প্রেমিক টাইগার শ্রফ নাকি রাজি ছিলেন না। তবে, বিরহের রেশ কাটতে না কাটতেই টাইগারের জীবনে এসেছে নতুন প্রেম। বিচ্ছেদের পর মডেল-অভিনেত্রী আকাঙ্ক্ষা শর্মার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে দেখা যাচ্ছে টাইগারকে।
উল্লেখ্য, চলতি বছরই দীর্ঘ ৬ বছরের সম্পর্কে ইতি টেনেছেন জ্যাকি-পুত্র টাইগার এবং দিশা। ২০১৮ সালে ‘বাগী ২’ ছবিতে এই জুটিকে প্রথম বড় পর্দায় একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক মজবুত হয়। এই সম্পর্কের সূত্রেই শ্রফ পরিবারের ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন দিশা।