ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বিয়ের পর প্রথম জনসমক্ষে নবদম্পতি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৫১, ৯ ফেব্রুয়ারি ২০২৩
বিয়ের পর প্রথম জনসমক্ষে নবদম্পতি 
সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি

বলিউডের তারকা জুঁটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর অবশেষে সাতপাকে বাঁধা পড়েছেন তারা। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজস্থানের সূর্যগড় প্রাসাদে তাদের বিয়ের আসর বসে। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন আত্মীয়সহ বলিউডের বন্ধুরা। বিয়ের পরদিনই তাদের দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়।

বুধবার (৮ ফেব্রুয়ারি) নবদম্পতি, জয়সলমের থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন। তার আগে তাদের জয়সলমের বিমানবন্দরে দেখা যায়। সেখানে তারা জুটিতে পাপারাজ্জিদের জন্য পোজ দেন।

কিয়ারার পরনে ছিল একটি কালো টপ এবং কালো প্যান্ট। তার সঙ্গে তিনি একটি ছাই রঙের শাল নিয়েছিলেন। তার হাতে চূড়া পরা ছিল। নববধূর হাতের মেহেন্দিও চোখ এড়ায়নি কারও। অন্যদিকে সিদ্ধার্থের পরনে ছিল সাদা শার্ট এবং একটি জিন্স। সঙ্গে তিনি একটি খয়েরি রঙের জ্যাকেট পরেছিলেন। তাদের দুজনের চোখেই সানগ্লাস দেখা যায়।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!